সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

গোপালগঞ্জে আদালতের এজলাসে ছোড়া কাচের পেপারওয়েটের আঘাতে এক শিক্ষানবিশ নারী আইনজীবীর আহত হওয়ার ঘটনার জেরে বিচারক মো. সুজন মিয়াকে বদলি করে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) আইন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে মো. সুজন মিয়াকে বর্তমান কর্মস্থল হতে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। এর আগে গতকাল গোপালগঞ্জে আদালতের এজলাসে কাচের পেপারওয়েটের আঘাতে এক শিক্ষানবিশ নারী আইনজীবী আহত হন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এ ঘটনা ঘটে। আইনজীবীদের অভিযোগ, আদালতের বিচারক মো. সুজন মিয়া ওই পেপারওয়েট ছুড়ে মেরেছেন। আহত সাবিহা সুলতানাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ঘটনার পর জেলা আইনজীবী সমিতির নেতারা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে মৌখিক অভিযোগ করেন।

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

গোপালগঞ্জে আদালতের এজলাসে ছোড়া কাচের পেপারওয়েটের আঘাতে এক শিক্ষানবিশ নারী আইনজীবীর আহত হওয়ার ঘটনার জেরে বিচারক মো. সুজন মিয়াকে বদলি করে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) আইন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে মো. সুজন মিয়াকে বর্তমান কর্মস্থল হতে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

এর আগে গতকাল গোপালগঞ্জে আদালতের এজলাসে কাচের পেপারওয়েটের আঘাতে এক শিক্ষানবিশ নারী আইনজীবী আহত হন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এ ঘটনা ঘটে। আইনজীবীদের অভিযোগ, আদালতের বিচারক মো. সুজন মিয়া ওই পেপারওয়েট ছুড়ে মেরেছেন।

আহত সাবিহা সুলতানাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ঘটনার পর জেলা আইনজীবী সমিতির নেতারা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে মৌখিক অভিযোগ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow