সেঞ্চুরি করে দ্রুততম ১৪ হাজারি ক্লাবে কোহলি
টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন এক ইতিহাস গড়লেন বিরাট কোহলি। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে ১৪ হাজার রানের ক্লাবে প্রবেশ করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) তারকা এই ক্রিকেটার। বুধবার (১৩ মে) আইপিএল ২০২৬-এর ৫৭তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিপক্ষে খেলতে নেমে ৬১তম রানের মাথায় এই অবিস্মরণীয় কীর্তি গড়েন কোহলি। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে এই মাইলফলকে পৌঁছানো তিনি মাত্র ষষ্ঠ ব্যাটার। তবে সবচেয়ে কম ইনিংসে এই রেকর্ড গড়েছেন ভারতীয় এই ব্যাটার। যেখানে আগের দ্রুততম রেকর্ডটি ছিল ক্রিস গেইলের। ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি ব্যাটার ৪২৩ ইনিংসে পৌঁছেছিলেন এ মাইলফলকে। রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে আরসিবির জয়ে কোহলির ব্যাট ছিল অপ্রতিরোধ্য। টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়ার সমালোচনার জবাব দেন দুর্দান্ত এক সেঞ্চুরিতে। ১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬০ বলে অপরাজিত ১০৫ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ১১টি চার ও ৩টি ছক্কা। দেবদূত পাডিক্কালের (৩৯) সঙ্গে জুটিবেঁধে দলকে ৬ উইকেটের সহজ জয় এনে দেন তিনি। এই সেঞ্চুরির মাধ্যমে টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের ১০
টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন এক ইতিহাস গড়লেন বিরাট কোহলি। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে ১৪ হাজার রানের ক্লাবে প্রবেশ করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) তারকা এই ক্রিকেটার।
বুধবার (১৩ মে) আইপিএল ২০২৬-এর ৫৭তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিপক্ষে খেলতে নেমে ৬১তম রানের মাথায় এই অবিস্মরণীয় কীর্তি গড়েন কোহলি।
বিশ্ব ক্রিকেটের ইতিহাসে এই মাইলফলকে পৌঁছানো তিনি মাত্র ষষ্ঠ ব্যাটার। তবে সবচেয়ে কম ইনিংসে এই রেকর্ড গড়েছেন ভারতীয় এই ব্যাটার। যেখানে আগের দ্রুততম রেকর্ডটি ছিল ক্রিস গেইলের। ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি ব্যাটার ৪২৩ ইনিংসে পৌঁছেছিলেন এ মাইলফলকে।
রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে আরসিবির জয়ে কোহলির ব্যাট ছিল অপ্রতিরোধ্য। টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়ার সমালোচনার জবাব দেন দুর্দান্ত এক সেঞ্চুরিতে। ১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬০ বলে অপরাজিত ১০৫ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ১১টি চার ও ৩টি ছক্কা।
দেবদূত পাডিক্কালের (৩৯) সঙ্গে জুটিবেঁধে দলকে ৬ উইকেটের সহজ জয় এনে দেন তিনি। এই সেঞ্চুরির মাধ্যমে টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের ১০ম সেঞ্চুরি পূর্ণ করেন কোহলি।
টি-টোয়েন্টিতে সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় কোহলির ওপরে রয়েছেন ক্রিস গেইল (১৪,৫৬২), কাইরন পোলার্ড (১৪,৪৮২), অ্যালেক্স হেলস (১৪,৪৪৯), ডেভিড ওয়ার্নার (১৪,২৮৪) এবং জস বাটলার (১৪,২০০)।
What's Your Reaction?