সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ

আনন্দ ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ‘ফল-২০২৬’ সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী অর্থি আহমেদ। অনুষ্ঠানে বক্তব্য দেন সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির রেজিস্ট্রার ইলিয়াস আহমেদ, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন কাজী জাহেদুল হাসান, উপাচার্য প্রফেসর ড. পারভীন হাসানসহ আরও অনেকে। এসময় বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা পর্ব শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow