সেন্ট পিটার্সবার্গে এক স্বপ্নময় ভেসে চলা

ফ্লোরিডার সেন্ট পিটার্সবার্গ, সূর্য, সমুদ্র আর নীল আকাশের এক অপূর্ব মেলবন্ধন। সেই শহরের এক কোণে হঠাৎ চোখে পড়লো এক অদ্ভুত সুন্দর ছাউনি দেওয়া ঘর। খড়ের ছাদের মতো, যেন কোনো দ্বীপের গল্প থেকে উঠে এসেছে। চারপাশে পানি, পাশে নৌকা, আর মাথার ওপর খোলা আকাশ, মুহূর্তেই মনে হলো, এ শুধু একটি ঘর নয়, বরং এক স্বপ্নের দরজা। আমি দাঁড়িয়ে সেই ঘরের ভেতর তাকিয়ে ভাবছিলাম, যদি এখানে বসে সমুদ্রের বুকে ভেসে যাওয়া যেত! ঠিক তখনই সেই ঘরের মাঝি মৃদু হাসি দিয়ে বললেন, অনলাইনে টিকিট করে ফেলুন, আপনাকে দুই ঘণ্টা সমুদ্র ঘুরিয়ে নিয়ে আসবো। কথাটা শুনেই মনে হলো স্বপ্নটা হয়তো সত্যি হতে চলেছে। আমি আর দেরি করিনি। অনলাইনে টিকিট কেটে নিলাম। তারপর শুরু হলো এক অন্যরকম অভিজ্ঞতা, যেখানে শহরের কোলাহল ধীরে ধীরে মিলিয়ে গেলো, আর চারপাশে শুধু প্রকৃতি তার নিজস্ব ছন্দে কথা বলতে লাগলো। খড়ের ছাউনি টিকি বোটটি ধীরে ধীরে পানির বুক চিরে এগিয়ে চলছিল। চারপাশে নীল জলরাশি, দূরে সাদা পাল তোলা নৌকা, আর আকাশে ভেসে বেড়ানো তুলোর মতো মেঘ। মাঝে মাঝে হালকা বাতাস এসে গায়ে ছুঁয়ে দিচ্ছিল, যেন প্রকৃতি নিজেই স্নেহের পরশ দিচ্ছে। দুই ঘণ্টার সেই ভ্রম

সেন্ট পিটার্সবার্গে এক স্বপ্নময় ভেসে চলা

ফ্লোরিডার সেন্ট পিটার্সবার্গ, সূর্য, সমুদ্র আর নীল আকাশের এক অপূর্ব মেলবন্ধন। সেই শহরের এক কোণে হঠাৎ চোখে পড়লো এক অদ্ভুত সুন্দর ছাউনি দেওয়া ঘর। খড়ের ছাদের মতো, যেন কোনো দ্বীপের গল্প থেকে উঠে এসেছে। চারপাশে পানি, পাশে নৌকা, আর মাথার ওপর খোলা আকাশ, মুহূর্তেই মনে হলো, এ শুধু একটি ঘর নয়, বরং এক স্বপ্নের দরজা।

আমি দাঁড়িয়ে সেই ঘরের ভেতর তাকিয়ে ভাবছিলাম, যদি এখানে বসে সমুদ্রের বুকে ভেসে যাওয়া যেত! ঠিক তখনই সেই ঘরের মাঝি মৃদু হাসি দিয়ে বললেন, অনলাইনে টিকিট করে ফেলুন, আপনাকে দুই ঘণ্টা সমুদ্র ঘুরিয়ে নিয়ে আসবো। কথাটা শুনেই মনে হলো স্বপ্নটা হয়তো সত্যি হতে চলেছে।

jagonews24

আমি আর দেরি করিনি। অনলাইনে টিকিট কেটে নিলাম। তারপর শুরু হলো এক অন্যরকম অভিজ্ঞতা, যেখানে শহরের কোলাহল ধীরে ধীরে মিলিয়ে গেলো, আর চারপাশে শুধু প্রকৃতি তার নিজস্ব ছন্দে কথা বলতে লাগলো। খড়ের ছাউনি টিকি বোটটি ধীরে ধীরে পানির বুক চিরে এগিয়ে চলছিল। চারপাশে নীল জলরাশি, দূরে সাদা পাল তোলা নৌকা, আর আকাশে ভেসে বেড়ানো তুলোর মতো মেঘ। মাঝে মাঝে হালকা বাতাস এসে গায়ে ছুঁয়ে দিচ্ছিল, যেন প্রকৃতি নিজেই স্নেহের পরশ দিচ্ছে।

jagonews24

দুই ঘণ্টার সেই ভ্রমণে আমি যেন নিজের সাথেই নতুন করে পরিচিত হলাম। জীবনের ব্যস্ততা, দায়িত্ব, সবকিছু যেন কিছু সময়ের জন্য দূরে সরে গেলো। শুধু ছিলো শান্তি, সৌন্দর্য আর এক গভীর প্রশান্তি। সেই মুহূর্তে মনে হলো, জীবন আসলে এমন ছোট ছোট আনন্দের মধ্যেই লুকিয়ে থাকে। কখনো একটি ছাউনি দেওয়া ঘর, কখনো একটি অচেনা মাঝির কথা, এইসবই আমাদের নতুন অভিজ্ঞতার দিকে নিয়ে যায়।

jagonews24

ফ্লোরিডার সেন্ট পিটার্সবার্গে সেই ছাউনি টিকি ঘরটি আমার কাছে শুধু একটি ভ্রমণের স্মৃতি নয়, এটি এক টুকরো অনুভূতি, যা আমাকে শিখিয়েছে, স্বপ্ন দেখতে জানতে হয়, আর সুযোগ এলে তা ধরে নিতে হয়।

এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow