সেপটিক ট্যাংকে মিলল গৃহবধূর লাশ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সেপটিক ট্যাংক থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করেছে পুলিশ।   বুধবার (১১ মার্চ) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপজেলার মনাকষা ইউনিয়নের রানীনগর হঠাৎপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  নিহত নাসিমা বেগম ওই এলাকার মিজানুর রহমান ভেজুর স্ত্রী। স্থানীয়রা জানান, বুধবার সকালে বাড়ির উঠানে রক্ত পড়ে থাকতে দেখে বিষয়টি টের পান প্রতিবেশীরা। এসময় বাড়ির পাশের টয়লেটের ট্যাংকিতে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন তারা। পরে পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে। এদিকে ঘটনায় জড়িত সন্দেহে পাশের গ্রাম থেকে নিহতের স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী। শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এই হত্যার‌ ঘটনাটি ঘটেছে। নিহতের স্বামীকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow