‘সেভেন আপ’ এর ম্যাচে ব্রাজিলের রেকর্ড ভাঙলো জার্মানি

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়ে এবারের বিশ্বকাপ শুরু করেছে জার্মানি। একই ম্যাচে বিশ্বকাপ ইতিহাসে সর্বাধিক গোলে ব্রাজিলকেও টপকে গেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচ শুরুর আগে বিশ্বকাপের ইতিহাসে জার্মানির মোট গোলসংখ্যা ছিল ২৩২। কুরাসাওয়ের বিপক্ষে সাত গোল যোগ হওয়ায় সেই সংখ্যা দাঁড়িয়েছে ১১৩ ম্যাচে ২৩৯-এ। এর ফলে দীর্ঘদিন ধরে তালিকার শীর্ষে থাকা ব্রাজিলকে পেছনে ফেলেছে ইউরোপের দলটি। বিশ্বকাপে ব্রাজিলের গোলসংখ্যা ১১৫ ম্যাচে ২৩৮। মাত্র এক গোলের ব্যবধানে এগিয়ে জার্মানি। নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। বিশ্বকাপ যেহেতু কেবল শুরু, বাকি সময়েও দুই দলের মধ্যে গোলের লড়াই হবে। বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা দেশগুলোর তালিকায় জার্মানি ও ব্রাজিলের পর রয়েছে আর্জেন্টিনা। তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের সংগ্রহ ৮৮ ম্যাচে ১৫২ গোল। এরপরের স্থানগুলোতে আছে ফ্রান্স (১৩৬), ইতালি (১২৮) ও স্পেন (১০৮)। দুর্দান্ত জয় দিয়ে বিশ্বকাপ শুরু করা জার্মানি তাদের পরের ম্যাচ খেলবে ২১ জুন আইভরি কোস্টের বিপক্ষে। গত দুই বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর এবার বড় কিছু করার স্বপ্ন দেখছে জার

‘সেভেন আপ’ এর ম্যাচে ব্রাজিলের রেকর্ড ভাঙলো জার্মানি

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়ে এবারের বিশ্বকাপ শুরু করেছে জার্মানি। একই ম্যাচে বিশ্বকাপ ইতিহাসে সর্বাধিক গোলে ব্রাজিলকেও টপকে গেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচ শুরুর আগে বিশ্বকাপের ইতিহাসে জার্মানির মোট গোলসংখ্যা ছিল ২৩২। কুরাসাওয়ের বিপক্ষে সাত গোল যোগ হওয়ায় সেই সংখ্যা দাঁড়িয়েছে ১১৩ ম্যাচে ২৩৯-এ। এর ফলে দীর্ঘদিন ধরে তালিকার শীর্ষে থাকা ব্রাজিলকে পেছনে ফেলেছে ইউরোপের দলটি।

বিশ্বকাপে ব্রাজিলের গোলসংখ্যা ১১৫ ম্যাচে ২৩৮। মাত্র এক গোলের ব্যবধানে এগিয়ে জার্মানি। নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। বিশ্বকাপ যেহেতু কেবল শুরু, বাকি সময়েও দুই দলের মধ্যে গোলের লড়াই হবে।

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা দেশগুলোর তালিকায় জার্মানি ও ব্রাজিলের পর রয়েছে আর্জেন্টিনা। তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের সংগ্রহ ৮৮ ম্যাচে ১৫২ গোল। এরপরের স্থানগুলোতে আছে ফ্রান্স (১৩৬), ইতালি (১২৮) ও স্পেন (১০৮)।

দুর্দান্ত জয় দিয়ে বিশ্বকাপ শুরু করা জার্মানি তাদের পরের ম্যাচ খেলবে ২১ জুন আইভরি কোস্টের বিপক্ষে। গত দুই বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর এবার বড় কিছু করার স্বপ্ন দেখছে জার্মানরা।

এসকেডি/আইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow