সেমিকন্ডাক্টর খাতে গভীর সহযোগিতার অঙ্গীকার ভারত-মালয়েশিয়ার
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে দুই দেশ সেমিকন্ডাক্টর খাতে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার করেছে। পাশাপাশি বাণিজ্য, নিরাপত্তা, নবায়নযোগ্য জ্বালানি, স্বাস্থ্যসেবা ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতেও একাধিক চুক্তি হয়েছে। এক দশকের বেশি সময় পর মালয়েশিয়া সফর করেন মোদি। এ সফরে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেন। মোদি বলেন, ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার পাশাপাশি সেমিকন্ডাক্টর, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তায় অংশীদারত্ব আরও এগিয়ে নেওয়া হবে। আনোয়ার ইব্রাহিম জানান, এই সফর দুই দেশের কৌশলগত সম্পর্ককে আরও শক্তিশালী করবে। বিশ্বে সেমিকন্ডাক্টর রপ্তানিতে মালয়েশিয়া ষষ্ঠ অবস্থানে রয়েছে এবং এ খাত দেশটির জিডিপির প্রায় ২৫ শতাংশ অবদান রাখে। ভারত জানিয়েছে, মালয়েশিয়ার ৩০-৪০ বছরের অভিজ্ঞতা রয়েছে এবং গবেষণা, উৎপাদন ও পরীক্ষাগার স্থাপনে ভারতীয় কোম্পানিগুলো সহযোগিতায় আগ্রহী। বাণিজ্য পরিসংখ্যান অনুযায়ী, গত বছর ভারত ৭.৩২ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে, আর মালয়েশিয়া থেকে আমদানি করেছে ১২.৫৪ বিলিয়ন ডলারের পণ্য। মালয়েশিয়ায় প্রায় ৩০ লাখ ভারতীয় বংশোদ্ভূত মানু
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে দুই দেশ সেমিকন্ডাক্টর খাতে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার করেছে। পাশাপাশি বাণিজ্য, নিরাপত্তা, নবায়নযোগ্য জ্বালানি, স্বাস্থ্যসেবা ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতেও একাধিক চুক্তি হয়েছে।
এক দশকের বেশি সময় পর মালয়েশিয়া সফর করেন মোদি। এ সফরে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেন।
মোদি বলেন, ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার পাশাপাশি সেমিকন্ডাক্টর, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তায় অংশীদারত্ব আরও এগিয়ে নেওয়া হবে।
আনোয়ার ইব্রাহিম জানান, এই সফর দুই দেশের কৌশলগত সম্পর্ককে আরও শক্তিশালী করবে।
বিশ্বে সেমিকন্ডাক্টর রপ্তানিতে মালয়েশিয়া ষষ্ঠ অবস্থানে রয়েছে এবং এ খাত দেশটির জিডিপির প্রায় ২৫ শতাংশ অবদান রাখে।
ভারত জানিয়েছে, মালয়েশিয়ার ৩০-৪০ বছরের অভিজ্ঞতা রয়েছে এবং গবেষণা, উৎপাদন ও পরীক্ষাগার স্থাপনে ভারতীয় কোম্পানিগুলো সহযোগিতায় আগ্রহী।
বাণিজ্য পরিসংখ্যান অনুযায়ী, গত বছর ভারত ৭.৩২ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে, আর মালয়েশিয়া থেকে আমদানি করেছে ১২.৫৪ বিলিয়ন ডলারের পণ্য। মালয়েশিয়ায় প্রায় ৩০ লাখ ভারতীয় বংশোদ্ভূত মানুষ বসবাস করেন, যাদের দুই দেশের সম্পর্কের ‘সেতুবন্ধন’ হিসেবে উল্লেখ করেন মোদি।
What's Your Reaction?