সেলিম আল দীনের জন্মবার্ষিকীতে তিন দিনের নাট্য আয়োজন
দেশবরেণ্য নাট্যকার ও নাট্যাচার্য সেলিম আল দীনের জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকায় শুরু হয়েছে বিশেষ নাট্য আয়োজন। ঢাকা থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী এ আয়োজনে মঞ্চস্থ হবে তিনটি নাটক। পাশাপাশি একই উপলক্ষে তিন দিনের কর্মসূচি পালন করছে নাট্যসংগঠন স্বপ্নদলও। মঙ্গলবার (১৮ আগস্ট) সেলিম আল দীনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ঢাকা থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের আয়োজন শুরু হয়। এদিন সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে সেলিম আল দীন রচিত নাটক ‘নিমজ্জন’। নাটকটির নির্দেশনায় রয়েছেন নাসির উদ্দীন ইউসুফ। আয়োজনের দ্বিতীয় দিন বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালায় প্রদর্শিত হবে ‘জহরনামা’। কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে নাটকটির পাণ্ডুলিপি রচনা ও নির্দেশনা দিয়েছেন আনন জামান। নাটকটি পরিবেশন করবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ। বৃহস্পতিবার (২০ আগস্ট) ‘একসাথে চলি একসাথে বাঁচি’ মঞ্চায়নের মধ্য দিয়ে ঢাকা থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের আয়োজন শেষ হবে। সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালায় নাটকটির প্রদর্শনী হবে। এ এইচ র
দেশবরেণ্য নাট্যকার ও নাট্যাচার্য সেলিম আল দীনের জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকায় শুরু হয়েছে বিশেষ নাট্য আয়োজন। ঢাকা থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী এ আয়োজনে মঞ্চস্থ হবে তিনটি নাটক। পাশাপাশি একই উপলক্ষে তিন দিনের কর্মসূচি পালন করছে নাট্যসংগঠন স্বপ্নদলও।
মঙ্গলবার (১৮ আগস্ট) সেলিম আল দীনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ঢাকা থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের আয়োজন শুরু হয়। এদিন সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে সেলিম আল দীন রচিত নাটক ‘নিমজ্জন’। নাটকটির নির্দেশনায় রয়েছেন নাসির উদ্দীন ইউসুফ।
আয়োজনের দ্বিতীয় দিন বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালায় প্রদর্শিত হবে ‘জহরনামা’। কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে নাটকটির পাণ্ডুলিপি রচনা ও নির্দেশনা দিয়েছেন আনন জামান। নাটকটি পরিবেশন করবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ‘একসাথে চলি একসাথে বাঁচি’ মঞ্চায়নের মধ্য দিয়ে ঢাকা থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের আয়োজন শেষ হবে। সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালায় নাটকটির প্রদর্শনী হবে। এ এইচ রাজন ও রফিকুল ইসলামের রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন নাসির উদ্দীন ইউসুফ। পরিবেশনায় থাকবে প্রতিবন্ধী ব্যক্তিদের নাট্য সংগঠন সুন্দরম।
অন্যদিকে, সেলিম আল দীনের জন্মবার্ষিকী উপলক্ষে পৃথক কর্মসূচি সাজিয়েছে স্বপ্নদল। মঙ্গলবার সকালে নাট্যাচার্যের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে সংগঠনটির আয়োজন শুরু হয়।
স্বপ্নদলের আয়োজনে বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’। স্বপ্নদলের এ প্রযোজনাটির নির্দেশনায় রয়েছেন জাহিদ রিপন।
এরপর শুক্রবার (২১ আগস্ট) একই মঞ্চে বিকেল ৫টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে সেলিম আল দীনের লেখা ‘হরগজ’ নাটকের ৫২ ও ৫৩তম প্রদর্শনী। নাটকটির নির্দেশনাও দিয়েছেন জাহিদ রিপন।
সেলিম আল দীনের নাট্যচর্চা ও সৃষ্টিকে স্মরণ এবং নতুন প্রজন্মের কাছে তার শিল্পভাবনা তুলে ধরতেই এবারের আয়োজনগুলো করা হয়েছে। বিভিন্ন নাট্যদলের পরিবেশনায় এসব নাটকের মধ্য দিয়ে জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানানো হচ্ছে বাংলা নাটকের এই বরেণ্য স্রষ্টাকে।
What's Your Reaction?