‘সে তো ব্যালন ডি’অর জয়ী’ দেম্বেলের সমালোচকদের এমবাপে

বিশ্বকাপের মঞ্চে ফ্রান্সের আক্রমণভাগ নিয়ে যত আলোচনা, তার কেন্দ্রবিন্দুতে কিলিয়ান এমবাপে। তবে এবার নিজের গোল বা রেকর্ড নয়, সতীর্থ উসমান দেম্বেলের পক্ষেই দৃঢ় অবস্থান নিলেন ফরাসি অধিনায়ক। ইরাকের বিপক্ষে ম্যাচের আগে দেম্বেলের সমালোচকদের কড়া জবাব দিয়ে এমবাপে মনে করিয়ে দিলেন, ‘সে ব্যালন ডি’অর জয়ী ফুটবলার।’ সেনেগালের বিপক্ষে ফ্রান্সের ৩-১ গোলের জয়ে দেম্বেলের পারফরম্যান্স নিয়ে কিছু সমালোচনা উঠেছিল। কিন্তু এমবাপের মতে, পরিসংখ্যান সবসময় একজন খেলোয়াড়ের প্রকৃত অবদান তুলে ধরে না। তিনি বলেন, দেম্বেলে এমন অনেক কাজ করে যা স্কোরশিটে ধরা পড়ে না, কিন্তু দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমবাপে আরও দাবি করেন, বর্তমান ফরাসি দল ২০১৮ ও ২০২২ সালের ফাইনাল খেলা দলগুলোর চেয়েও আক্রমণাত্মক। মাইকেল অলিসে, দেম্বেলে ও দেজিরে দুয়ের সঙ্গে তার বোঝাপড়া ক্রমেই উন্নত হচ্ছে, যা প্রতিপক্ষের জন্য বড় হুমকি হয়ে উঠছে। বিশ্বকাপের প্রথম ম্যাচে সেনেগালের বিপক্ষে জোড়া গোল করে ফ্রান্সের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন এমবাপে। এখন তার সামনে আরেকটি লক্ষ্য — ফ্রান্সকে নকআউট পর্বে তুলে নেওয়া। আর সেই অভিযানে দেম্বেলের মতো তারকাদের ওপর পূর্

‘সে তো ব্যালন ডি’অর জয়ী’ দেম্বেলের সমালোচকদের এমবাপে

বিশ্বকাপের মঞ্চে ফ্রান্সের আক্রমণভাগ নিয়ে যত আলোচনা, তার কেন্দ্রবিন্দুতে কিলিয়ান এমবাপে। তবে এবার নিজের গোল বা রেকর্ড নয়, সতীর্থ উসমান দেম্বেলের পক্ষেই দৃঢ় অবস্থান নিলেন ফরাসি অধিনায়ক।

ইরাকের বিপক্ষে ম্যাচের আগে দেম্বেলের সমালোচকদের কড়া জবাব দিয়ে এমবাপে মনে করিয়ে দিলেন, ‘সে ব্যালন ডি’অর জয়ী ফুটবলার।’

সেনেগালের বিপক্ষে ফ্রান্সের ৩-১ গোলের জয়ে দেম্বেলের পারফরম্যান্স নিয়ে কিছু সমালোচনা উঠেছিল। কিন্তু এমবাপের মতে, পরিসংখ্যান সবসময় একজন খেলোয়াড়ের প্রকৃত অবদান তুলে ধরে না। তিনি বলেন, দেম্বেলে এমন অনেক কাজ করে যা স্কোরশিটে ধরা পড়ে না, কিন্তু দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এমবাপে আরও দাবি করেন, বর্তমান ফরাসি দল ২০১৮ ও ২০২২ সালের ফাইনাল খেলা দলগুলোর চেয়েও আক্রমণাত্মক। মাইকেল অলিসে, দেম্বেলে ও দেজিরে দুয়ের সঙ্গে তার বোঝাপড়া ক্রমেই উন্নত হচ্ছে, যা প্রতিপক্ষের জন্য বড় হুমকি হয়ে উঠছে।

বিশ্বকাপের প্রথম ম্যাচে সেনেগালের বিপক্ষে জোড়া গোল করে ফ্রান্সের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন এমবাপে। এখন তার সামনে আরেকটি লক্ষ্য — ফ্রান্সকে নকআউট পর্বে তুলে নেওয়া। আর সেই অভিযানে দেম্বেলের মতো তারকাদের ওপর পূর্ণ আস্থা রাখছেন তিনি।

ইরাকের বিপক্ষে জয় পেলেই এক ম্যাচ হাতে রেখেই শেষ ষোলো নিশ্চিত করবে ফ্রান্স। আর এমবাপ্পের বার্তা স্পষ্ট, দেম্বেলেকে নিয়ে সন্দেহ নয়। বরং তার সামর্থ্যের ওপর বিশ্বাস রাখার সময় এখন।

টিটিটি/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow