সৈয়দপুরে বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে টাকা ছিনতাই

নীলফামারীর সৈয়দপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে টাকা ছিনতাই করে পালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে শহরের বিসমিল্লাহ সবজি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর নাম আব্দুর রাজ্জাক (৪০)। তিনি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চাকলা এলাকার সোনাপুকুর দক্ষিণ পাড়ার আবুল হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাত আনুমানিক ৯টার সময় ভ্যানযোগে রানীরবন্দর থেকে সৈয়দপুরে আসছিল রাজ্জাক। রাবেয়া মোড় পার হয়ে খড়খড়িয়া নদীর ব্রিজের ওপর এলে ছিনতাইকারীরা পথরোধ করে ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সটকে পড়ে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, তিনি এ ঘটনাটি জেনেছেন। পুলিশ এ ব্যাপারে কাজ করছে। আমিরুল হক/আরএইচ/এএসএম

সৈয়দপুরে বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে টাকা ছিনতাই

নীলফামারীর সৈয়দপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে টাকা ছিনতাই করে পালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে শহরের বিসমিল্লাহ সবজি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর নাম আব্দুর রাজ্জাক (৪০)। তিনি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চাকলা এলাকার সোনাপুকুর দক্ষিণ পাড়ার আবুল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাত আনুমানিক ৯টার সময় ভ্যানযোগে রানীরবন্দর থেকে সৈয়দপুরে আসছিল রাজ্জাক। রাবেয়া মোড় পার হয়ে খড়খড়িয়া নদীর ব্রিজের ওপর এলে ছিনতাইকারীরা পথরোধ করে ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সটকে পড়ে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, তিনি এ ঘটনাটি জেনেছেন। পুলিশ এ ব্যাপারে কাজ করছে।

আমিরুল হক/আরএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow