‘সোশ্যাল মিডিয়ায় শুধু হুমকি’, রহস্যময় স্ট্যাটাসে যা বললেন ন্যানসি

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ফের সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হলেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। বরাবরের মতো এবারও নিজের স্পষ্ট বক্তব্যে আলোচনায় উঠে এসেছেন তিনি। আজ (২৪ মে) দুপুরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেন ন্যানসি । সেখানে তিনি লেখেন, ‘পলাতক নেত্রীর পলাতক ভাই-বোনগুলোকে শুধু সোশ্যাল মিডিয়াতেই হুমকি দিতে দেখি। এরা আজকাল কোন গ্রহে থাকে?’ যদিও স্ট্যাটাসে তিনি কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের নাম উল্লেখ করেননি, তবে দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় নেটিজেনদের অনেকেই বিষয়টি নির্দিষ্ট একটি পক্ষের প্রতি ইঙ্গিত হিসেবেই দেখছেন। ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর আত্মগোপনে থাকা কিছু নেতাকর্মী ও তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় উপস্থিতিকেই ইঙ্গিত করেছেন এই গায়িকা। বিশেষ করে আড়ালে থেকে বিভিন্ন সময় হুমকি কিংবা উসকানিমূলক মন্তব্যের প্রসঙ্গ সামনে এনে তিনি এমন মন্তব্য করেছেন বলে মনে করছেন অনেকে। ন্যান্সির এই স্ট্যাটাস প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগী ও নেটিজেনদের নানা প্রতিক্রিয়াও দেখা যায়। আরও পড়ুন:দ

‘সোশ্যাল মিডিয়ায় শুধু হুমকি’, রহস্যময় স্ট্যাটাসে যা বললেন ন্যানসি

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ফের সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হলেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। বরাবরের মতো এবারও নিজের স্পষ্ট বক্তব্যে আলোচনায় উঠে এসেছেন তিনি।

আজ (২৪ মে) দুপুরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেন ন্যানসি । সেখানে তিনি লেখেন, ‘পলাতক নেত্রীর পলাতক ভাই-বোনগুলোকে শুধু সোশ্যাল মিডিয়াতেই হুমকি দিতে দেখি। এরা আজকাল কোন গ্রহে থাকে?’

যদিও স্ট্যাটাসে তিনি কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের নাম উল্লেখ করেননি, তবে দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় নেটিজেনদের অনেকেই বিষয়টি নির্দিষ্ট একটি পক্ষের প্রতি ইঙ্গিত হিসেবেই দেখছেন।

ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর আত্মগোপনে থাকা কিছু নেতাকর্মী ও তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় উপস্থিতিকেই ইঙ্গিত করেছেন এই গায়িকা। বিশেষ করে আড়ালে থেকে বিভিন্ন সময় হুমকি কিংবা উসকানিমূলক মন্তব্যের প্রসঙ্গ সামনে এনে তিনি এমন মন্তব্য করেছেন বলে মনে করছেন অনেকে।

ন্যান্সির এই স্ট্যাটাস প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগী ও নেটিজেনদের নানা প্রতিক্রিয়াও দেখা যায়।

আরও পড়ুন:
দর্শক মাতাবে ঈদুল আজহার যেসব সিনেমা 
ঈদে আসছে নিজাম-স্বরলিপির ‘কে তুমি’ 

এর আগেও দেশের বিভিন্ন সামাজিক অসঙ্গতি ও রাজনৈতিক ইস্যুতে সরব হতে দেখা গেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই সংগীতশিল্পীকে। নিজের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরার কারণে একাধিকবার সমালোচনার মুখেও পড়েছেন তিনি। তবে সেসব সমালোচনাকে উপেক্ষা করে নিজের মত প্রকাশে বরাবরই অনড় থেকেছেন ন্যানসি।

এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow