সৌদি আরবের তেল স্থাপনাগুলোর কার্যক্রম ফের চালু

সৌদি আরব জানিয়েছে, সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত জ্বালানি স্থাপনাগুলোর মধ্যে কয়েকটির কার্যক্রম আবার চালু করা হয়েছে। দেশটির জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের মাধ্যমে দৈনিক প্রায় ৭০ লাখ ব্যারেল তেল পরিবহনের পূর্ণ সক্ষমতা পুনরুদ্ধার করা হয়েছে। এছাড়া ম্যানিফা ওয়েলফোলড থেকে দৈনিক প্রায় ৩ লাখ ব্যারেল তেল উৎপাদনও পুনরায় শুরু হয়েছে। মন্ত্রণালয় আরও জানায়, খুরাইস তেলক্ষেত্রের পূর্ণ উৎপাদন চালু করতে কাজ চলছে, যা সম্পূর্ণ চালু হলে অতিরিক্ত আরও ৩ লাখ ব্যারেল তেল উৎপাদন সম্ভব হবে। এর আগে বৃহস্পতিবার রিয়াদ, পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং ইয়ানবু ইন্ডাস্ট্রিয়াল সিটির তেল, গ্যাস ও বিদ্যুৎ স্থাপনাগুলোতে হামলার পর কয়েকটি স্থাপনার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল। বিশ্লেষকদের মতে, দ্রুত উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক করতে পারা বৈশ্বিক জ্বালানি বাজারে চাপ কিছুটা কমাতে সহায়ক হতে পারে। সূত্র: আল-জাজিরা এমএসএম

সৌদি আরবের তেল স্থাপনাগুলোর কার্যক্রম ফের চালু

সৌদি আরব জানিয়েছে, সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত জ্বালানি স্থাপনাগুলোর মধ্যে কয়েকটির কার্যক্রম আবার চালু করা হয়েছে।

দেশটির জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের মাধ্যমে দৈনিক প্রায় ৭০ লাখ ব্যারেল তেল পরিবহনের পূর্ণ সক্ষমতা পুনরুদ্ধার করা হয়েছে।

এছাড়া ম্যানিফা ওয়েলফোলড থেকে দৈনিক প্রায় ৩ লাখ ব্যারেল তেল উৎপাদনও পুনরায় শুরু হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, খুরাইস তেলক্ষেত্রের পূর্ণ উৎপাদন চালু করতে কাজ চলছে, যা সম্পূর্ণ চালু হলে অতিরিক্ত আরও ৩ লাখ ব্যারেল তেল উৎপাদন সম্ভব হবে।

এর আগে বৃহস্পতিবার রিয়াদ, পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং ইয়ানবু ইন্ডাস্ট্রিয়াল সিটির তেল, গ্যাস ও বিদ্যুৎ স্থাপনাগুলোতে হামলার পর কয়েকটি স্থাপনার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল।

বিশ্লেষকদের মতে, দ্রুত উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক করতে পারা বৈশ্বিক জ্বালানি বাজারে চাপ কিছুটা কমাতে সহায়ক হতে পারে।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow