সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি আরবের জিজান শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। সৌদি আরবের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেওয়ার পর শনিবার (২৫ জুলাই) দুপুরে এই হামলার দাবি করে গোষ্ঠীটি। হুথিদের আনসারুল্লাহ-সংশ্লিষ্ট টেলিগ্রাম চ্যানেলের দাবি, ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার পর জিজানে আগুনের ঘটনা ঘটেছে। এ বরাতে সংবাদমাধ্যম আরটিই খবর প্রকাশ করেছে।  এর আগে সৌদি আরব হুথিদের সামরিক স্থাপনায় হামলা চালায়। হুথিরা লোহিত সাগরে সৌদি জাহাজ চলাচলে অবরোধ ঘোষণা এবং জাহাজে হামলার পর এ অভিযান চালানো হয় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হুথিরা সৌদি আরবের পদক্ষেপকে বিপজ্জনক উত্তেজনা আখ্যা দিয়ে বলেছে, এর জবাব দেওয়া হবে। এদিকে, হামলার প্রেক্ষাপটে সৌদি আরবের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জিজান ও ইয়ানবু এলাকার বাসিন্দাদের জন্য স্বল্প সময়ের জন্য ‘সম্ভাব্য বিপদ’ সতর্কতা জারি করেছিল। তবে কয়েক মিনিট পরই সেই সতর্কতা প্রত্যাহার করে জানানো হয়, পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত হচ্ছে। একই সম

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি আরবের জিজান শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। সৌদি আরবের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেওয়ার পর শনিবার (২৫ জুলাই) দুপুরে এই হামলার দাবি করে গোষ্ঠীটি। হুথিদের আনসারুল্লাহ-সংশ্লিষ্ট টেলিগ্রাম চ্যানেলের দাবি, ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার পর জিজানে আগুনের ঘটনা ঘটেছে। এ বরাতে সংবাদমাধ্যম আরটিই খবর প্রকাশ করেছে।  এর আগে সৌদি আরব হুথিদের সামরিক স্থাপনায় হামলা চালায়। হুথিরা লোহিত সাগরে সৌদি জাহাজ চলাচলে অবরোধ ঘোষণা এবং জাহাজে হামলার পর এ অভিযান চালানো হয় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হুথিরা সৌদি আরবের পদক্ষেপকে বিপজ্জনক উত্তেজনা আখ্যা দিয়ে বলেছে, এর জবাব দেওয়া হবে। এদিকে, হামলার প্রেক্ষাপটে সৌদি আরবের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জিজান ও ইয়ানবু এলাকার বাসিন্দাদের জন্য স্বল্প সময়ের জন্য ‘সম্ভাব্য বিপদ’ সতর্কতা জারি করেছিল। তবে কয়েক মিনিট পরই সেই সতর্কতা প্রত্যাহার করে জানানো হয়, পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত হচ্ছে। একই সময়ে হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ এবং লোহিত সাগরে হুথিদের তৎপরতা আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক নৌপরিবহনে নতুন উদ্বেগ তৈরি করেছে। এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে আরও বড় ধরনের সামরিক হামলা চালানো হবে কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে তার দাবি, তেহরান বর্তমানে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় গুরুত্ব সহকারে অংশ নিচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow