সৌদি আরবে গেলেন ২৮১২ হজযাত্রী 

উদ্বোধনের পর প্রথম দিন আজ শনিবার সকাল ১০টা পর্যন্ত সাতটি ফ্লাইটের মাধ্যমে সৌদি আরবে গেলেন ২ হাজার ৮১২ জন বাংলাদেশি হজযাত্রী।   এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চারটি ফ্লাইটে এক হাজার ৬৪৭ জন এবং সৌদি এয়ারলাইন্সের তিনটি ফ্লাইটের মাধ্যমে এক হাজার ১৬৫ জন সৌদি আরব গেছেন।  শনিবার (১৮ এপ্রিল) আশকোনা হজ অফিসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে মোট ৭৮ হাজার ৫০০ জন হজে যাবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন।  আরও পড়ুনহজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী আগামী বছর থেকে হজের খরচ কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর  এবার বেসরকারি ব্যবস্থাপনায় হজ পরিচালনাকারী এজেন্সির সংখ্যা ৬৬০টি। এরমধ্যে লিড এজেন্সি ৩০টি, বাকি ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি।  মোট ৭৮ হাজার ১৩৯ জনের ভিসা পাওয়া গেছে। সৌদি আরব যাওয়ার মোট ফ্লাইট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০০টি, সৌদি এয়ারলাইন্সের ৭৫টি এবং ফ্লাই নাস এয়ারলাইন্সের ৩০টি।   চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অন

সৌদি আরবে গেলেন ২৮১২ হজযাত্রী 

উদ্বোধনের পর প্রথম দিন আজ শনিবার সকাল ১০টা পর্যন্ত সাতটি ফ্লাইটের মাধ্যমে সৌদি আরবে গেলেন ২ হাজার ৮১২ জন বাংলাদেশি হজযাত্রী।  

এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চারটি ফ্লাইটে এক হাজার ৬৪৭ জন এবং সৌদি এয়ারলাইন্সের তিনটি ফ্লাইটের মাধ্যমে এক হাজার ১৬৫ জন সৌদি আরব গেছেন। 

শনিবার (১৮ এপ্রিল) আশকোনা হজ অফিসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে মোট ৭৮ হাজার ৫০০ জন হজে যাবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন। 

আরও পড়ুন
হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী 
আগামী বছর থেকে হজের খরচ কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর 

এবার বেসরকারি ব্যবস্থাপনায় হজ পরিচালনাকারী এজেন্সির সংখ্যা ৬৬০টি। এরমধ্যে লিড এজেন্সি ৩০টি, বাকি ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি। 

মোট ৭৮ হাজার ১৩৯ জনের ভিসা পাওয়া গেছে। সৌদি আরব যাওয়ার মোট ফ্লাইট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০০টি, সৌদি এয়ারলাইন্সের ৭৫টি এবং ফ্লাই নাস এয়ারলাইন্সের ৩০টি।  

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গত রাতে শুরু হয়েছে চলতি বছরের হজ ফ্লাইট। শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

আরএমএম/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow