সৌদি আরবে দুই প্রবাসী বাংলাদেশি নিহত

পরিবারের মুখে হাসি ফোটাতে ও ভাগ্য বদলের আশায় সৌদি আরবে পাড়ি দিয়েছিলেন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দুই যুবক। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। জীবিকার সন্ধানে যাওয়া দুই তরুণ এখন ফিরছেন লাশ হয়ে। শনিবার (৪ জুলাই) বিকেলে সৌদি আরবের রাজধানী রিয়াদের অলাইয়া এলাকার একটি নির্মাণাধীন ভবনের অসাবধানতাবশত লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে তাদের মৃত্যু হয়েছে। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল। নিহতরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলার ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়নের পাড়ুয়া গ্রামের মাসুক মিয়ার ছেলে জয় আহমদ এবং খাগাইল (ডলাইরগাঁও) গ্রামের আব্দুল হাফিজের ছেলে মোহাম্মদ মোতাহার হোসাইন। জানা গেছে, দুইজনই দীর্ঘদিন ধরে সৌদি আরবে একই প্রতিষ্ঠানের অধীনে নির্মাণকাজে নিয়োজিত ছিলেন। দুর্ঘটনার সময় তারা রিয়াদের অলাইয়া এলাকায় একটি ভবনের লিফট শ্যাফটে কাজ করছিলেন। এ সময় দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তাদের অকাল মৃত্যুতে পরিবার ও নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  এদিকে নিহত দুই প্রবাসীর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে প্রবাসী কল্যাণ ও ব

সৌদি আরবে দুই প্রবাসী বাংলাদেশি নিহত

পরিবারের মুখে হাসি ফোটাতে ও ভাগ্য বদলের আশায় সৌদি আরবে পাড়ি দিয়েছিলেন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দুই যুবক। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। জীবিকার সন্ধানে যাওয়া দুই তরুণ এখন ফিরছেন লাশ হয়ে।

শনিবার (৪ জুলাই) বিকেলে সৌদি আরবের রাজধানী রিয়াদের অলাইয়া এলাকার একটি নির্মাণাধীন ভবনের অসাবধানতাবশত লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে তাদের মৃত্যু হয়েছে।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল।

নিহতরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলার ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়নের পাড়ুয়া গ্রামের মাসুক মিয়ার ছেলে জয় আহমদ এবং খাগাইল (ডলাইরগাঁও) গ্রামের আব্দুল হাফিজের ছেলে মোহাম্মদ মোতাহার হোসাইন।

জানা গেছে, দুইজনই দীর্ঘদিন ধরে সৌদি আরবে একই প্রতিষ্ঠানের অধীনে নির্মাণকাজে নিয়োজিত ছিলেন। দুর্ঘটনার সময় তারা রিয়াদের অলাইয়া এলাকায় একটি ভবনের লিফট শ্যাফটে কাজ করছিলেন। এ সময় দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তাদের অকাল মৃত্যুতে পরিবার ও নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

এদিকে নিহত দুই প্রবাসীর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল কালবেলাকে বলেন, একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow