সৌদি আরবে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আটক

কাগজপত্রসংক্রান্ত জটিলতায় সৌদি আরবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে রয়েছেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব। সূত্র জানায়, আহমেদ আলী মুকিবের অবস্থান শনাক্ত এবং তার সঙ্গে যোগাযোগের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কনস্যুলার অ্যাক্সেস চাওয়া হয়েছে। একই সঙ্গে তার দ্রুত মুক্তির লক্ষ্যে সরকার বিভিন্ন পর্যায়ে তৎপরতা চালিয়ে যাচ্ছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত সৌদি সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে আটক আহমেদ আলীর অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য জানানো হয়নি। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে আহমেদ আলী মুকিবকে আটকের খবর ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তথ্য অনুযায়ী, বিষয়টি সংবেদনশীল হওয়ায় কূটনৈতিক পর্যায়ে প্রয়োজনীয় উদ্যোগ চালিয়ে যাওয়া হচ্ছে। তবে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য না আসা পর্যন্ত বিষয়টি নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, তিনি গত ২৯ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত ১০ দিনের জন্য ওমরা পালনের জন্য ছুটি নিয়ে সৌদি গিয়েছিলেন। এখনো ফিরেননি।

সৌদি আরবে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আটক

কাগজপত্রসংক্রান্ত জটিলতায় সৌদি আরবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে রয়েছেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব।

সূত্র জানায়, আহমেদ আলী মুকিবের অবস্থান শনাক্ত এবং তার সঙ্গে যোগাযোগের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কনস্যুলার অ্যাক্সেস চাওয়া হয়েছে। একই সঙ্গে তার দ্রুত মুক্তির লক্ষ্যে সরকার বিভিন্ন পর্যায়ে তৎপরতা চালিয়ে যাচ্ছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত সৌদি সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে আটক আহমেদ আলীর অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য জানানো হয়নি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে আহমেদ আলী মুকিবকে আটকের খবর ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

তথ্য অনুযায়ী, বিষয়টি সংবেদনশীল হওয়ায় কূটনৈতিক পর্যায়ে প্রয়োজনীয় উদ্যোগ চালিয়ে যাওয়া হচ্ছে। তবে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য না আসা পর্যন্ত বিষয়টি নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, তিনি গত ২৯ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত ১০ দিনের জন্য ওমরা পালনের জন্য ছুটি নিয়ে সৌদি গিয়েছিলেন। এখনো ফিরেননি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow