সৌদি আরব ও কুয়েতের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

সৌদি আরব ও কুয়েতের কাছে প্রায় ২৪৪ কোটি মার্কিন ডলার মূল্যের অস্ত্র ও সামরিক সহায়তা বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, সৌদি আরবের জন্য প্রায় ১৯৬ কোটি ডলার মূল্যের একটি অস্ত্র বিক্রির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এই চুক্তির আওতায় সৌদি আরবকে সর্বোচ্চ ২০ হাজার অ্যাডভান্সড প্রিসিশন কিল উইপন সিস্টেম (এপিকেডব্লিউএস)–এর গাইডেন্স সেকশন দেওয়া হবে, যা আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূ-পৃষ্ঠে হামলায় ব্যবহার করা যায়। এছাড়া লঞ্চার, ওয়ারহেড, খুচরা যন্ত্রাংশ, প্রশিক্ষণ এবং লজিস্টিক সহায়তাও থাকবে এই প্যাকেজে। অন্যদিকে, কুয়েতের জন্য প্রায় ৪৮ কোটি ৪০ লাখ ডলার মূল্যের একটি সামরিক সহায়তা প্যাকেজ অনুমোদন করা হয়েছে। এতে কুয়েতের সি-১৭ সামরিক পরিবহন বিমান পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ, প্রযুক্তিগত সহায়তা, সফটওয়্যার, প্রশিক্ষণ এবং লজিস্টিক সেবা অন্তর্ভুক্ত রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, কংগ্রেসের পর্যালোচনা প্রক্রিয়া শেষ হওয়ার পর অস্ত্র বিক্রির এই দুই চুক্তি কার্যকর হবে। সূত্র: আল-জাজিরা এমএসএম

সৌদি আরব ও কুয়েতের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

সৌদি আরব ও কুয়েতের কাছে প্রায় ২৪৪ কোটি মার্কিন ডলার মূল্যের অস্ত্র ও সামরিক সহায়তা বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, সৌদি আরবের জন্য প্রায় ১৯৬ কোটি ডলার মূল্যের একটি অস্ত্র বিক্রির প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

এই চুক্তির আওতায় সৌদি আরবকে সর্বোচ্চ ২০ হাজার অ্যাডভান্সড প্রিসিশন কিল উইপন সিস্টেম (এপিকেডব্লিউএস)–এর গাইডেন্স সেকশন দেওয়া হবে, যা আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূ-পৃষ্ঠে হামলায় ব্যবহার করা যায়। এছাড়া লঞ্চার, ওয়ারহেড, খুচরা যন্ত্রাংশ, প্রশিক্ষণ এবং লজিস্টিক সহায়তাও থাকবে এই প্যাকেজে।

অন্যদিকে, কুয়েতের জন্য প্রায় ৪৮ কোটি ৪০ লাখ ডলার মূল্যের একটি সামরিক সহায়তা প্যাকেজ অনুমোদন করা হয়েছে।

এতে কুয়েতের সি-১৭ সামরিক পরিবহন বিমান পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ, প্রযুক্তিগত সহায়তা, সফটওয়্যার, প্রশিক্ষণ এবং লজিস্টিক সেবা অন্তর্ভুক্ত রয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, কংগ্রেসের পর্যালোচনা প্রক্রিয়া শেষ হওয়ার পর অস্ত্র বিক্রির এই দুই চুক্তি কার্যকর হবে।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow