সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট

বাংলাদেশের চলতি বছরের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর বিজি ৩০০১ ফ্লাইটটি স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করে। এই ফ্লাইটে মোট ৪১৯ জন হজযাত্রী ছিলেন। বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন এবং কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম। এ সময় হজযাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের হাতে রিফ্রেশমেন্ট কিট তুলে দেওয়া হয়। অভ্যর্থনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন, সহকারী মৌসুমি হজ অফিসার মো. রুহুল আমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সৌদি পক্ষ থেকেও নুসুক মারহাবা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হয়। হজ ফ্লাইট-২০২৬ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চলতি বছরের হজ কার্যক্রম শুরু হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট

বাংলাদেশের চলতি বছরের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর বিজি ৩০০১ ফ্লাইটটি স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করে।

এই ফ্লাইটে মোট ৪১৯ জন হজযাত্রী ছিলেন।

বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন এবং কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম। এ সময় হজযাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের হাতে রিফ্রেশমেন্ট কিট তুলে দেওয়া হয়।

অভ্যর্থনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন, সহকারী মৌসুমি হজ অফিসার মো. রুহুল আমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সৌদি পক্ষ থেকেও নুসুক মারহাবা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হয়। হজ ফ্লাইট-২০২৬ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

চলতি বছরের হজ কার্যক্রম শুরু হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow