স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ব্রাজিল। দলটির তারকা ফরোয়ার্ড রাফিনহার ডান উরুর মাংসপেশিতে আঘাত পেয়েছেন বলে নিশ্চিত করেছে ব্রাজিল দলের মেডিকেল বিভাগ। শনিবার (২০ জুন) মেডিকেল পরীক্ষার পর ব্রাজিল ফুটবল কর্তৃপক্ষ এই তথ্য জানায়। কর্তৃপক্ষ জানিয়েছে, আঘাতের কারণে রাফিনহাকে আপাতত বিশেষ চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রমের মধ্য দিয়ে যেতে হবে। তবে তাকে দল থেকে বাদ দেওয়া হয়নি। দলের সঙ্গে ক্যাম্পেই থাকবেন এই ফরোয়ার্ড। চিকিৎসা শেষে দ্রুত সুস্থ হয়ে বিশ্বকাপের পরবর্তী পর্বগুলোতে মাঠে ফেরার লক্ষ্য নিয়ে কাজ করবেন তিনি বলেও জানিয়েছে তারা। আঘাতের কারণে স্কটল্যান্ডের বিপক্ষে খেলা হচ্ছে না রাফিনহার। তার অনুপস্থিতি ব্রাজিলের আক্রমণভাগে বড় শূন্যতা তৈরি করতে পারে বলেও মনে করেছেন বিশ্লেষকরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow