স্কিন কেয়ার প্রডাক্ট দিনের কোন সময়ে মাখা উচিত, জেনে নিন
ত্বকের যত্নে আমরা অনেকেই নানা ধরনের স্কিন কেয়ার প্রডাক্ট ব্যবহার করি। তবে শুধু ভালো মানের প্রসাধনী ব্যবহার করলেই কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না; কখন এবং কীভাবে ব্যবহার করছেন, সেটাও সমান গুরুত্বপূর্ণ। লক্ষ্য করলে দেখবেন, প্রতিটি স্কিন কেয়ার প্রডাক্টের গায়ে ব্যবহারবিধি উল্লেখ থাকে। এটি কোনো মার্কেটিং কৌশল নয়; বরং ত্বকের সঠিক যত্ন নিশ্চিত করার জন্যই এই নির্দেশনা দেওয়া হয়। বিশেষজ্ঞরা বলছেন, আমাদের ত্বকেরও একটি নিজস্ব ‘ইন্টারনাল ক্লক’ বা জৈবিক সময়চক্র রয়েছে। দিনের ভিন্ন ভিন্ন সময়ে ত্বকের চাহিদা ভিন্ন থাকে। তাই যেকোনো পণ্য যখন-তখন ব্যবহার না করে সময় অনুযায়ী স্কিন কেয়ার রুটিন সাজানো জরুরি। এতে ত্বক পায় সর্বোচ্চ উপকার। সকালের স্কিন কেয়ার রুটিন কেমন হওয়া উচিত? সকালে ঘুম থেকে উঠার পর থেকেই ত্বক ধুলো-ধোঁয়া, রোদ এবং ক্ষতিকর ইউভি রশ্মির সংস্পর্শে আসতে শুরু করে। এই সময় ত্বককে অক্সিডেটিভ স্ট্রেস থেকে সুরক্ষা দেওয়া সবচেয়ে বেশি প্রয়োজন। তাই দিনের শুরুতেই ত্বকের ওপর একটি সুরক্ষামূলক স্তর তৈরি করা জরুরি। এ জন্য ভিটামিন সি সিরাম ব্যবহার করা যেতে পারে, যা ত্বককে উজ্জ্বল রাখার পাশাপাশি পরিবেশের ক্ষতিকর প্রভা
ত্বকের যত্নে আমরা অনেকেই নানা ধরনের স্কিন কেয়ার প্রডাক্ট ব্যবহার করি। তবে শুধু ভালো মানের প্রসাধনী ব্যবহার করলেই কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না; কখন এবং কীভাবে ব্যবহার করছেন, সেটাও সমান গুরুত্বপূর্ণ। লক্ষ্য করলে দেখবেন, প্রতিটি স্কিন কেয়ার প্রডাক্টের গায়ে ব্যবহারবিধি উল্লেখ থাকে। এটি কোনো মার্কেটিং কৌশল নয়; বরং ত্বকের সঠিক যত্ন নিশ্চিত করার জন্যই এই নির্দেশনা দেওয়া হয়।
বিশেষজ্ঞরা বলছেন, আমাদের ত্বকেরও একটি নিজস্ব ‘ইন্টারনাল ক্লক’ বা জৈবিক সময়চক্র রয়েছে। দিনের ভিন্ন ভিন্ন সময়ে ত্বকের চাহিদা ভিন্ন থাকে। তাই যেকোনো পণ্য যখন-তখন ব্যবহার না করে সময় অনুযায়ী স্কিন কেয়ার রুটিন সাজানো জরুরি। এতে ত্বক পায় সর্বোচ্চ উপকার।
সকালের স্কিন কেয়ার রুটিন কেমন হওয়া উচিত?
সকালে ঘুম থেকে উঠার পর থেকেই ত্বক ধুলো-ধোঁয়া, রোদ এবং ক্ষতিকর ইউভি রশ্মির সংস্পর্শে আসতে শুরু করে। এই সময় ত্বককে অক্সিডেটিভ স্ট্রেস থেকে সুরক্ষা দেওয়া সবচেয়ে বেশি প্রয়োজন।
তাই দিনের শুরুতেই ত্বকের ওপর একটি সুরক্ষামূলক স্তর তৈরি করা জরুরি। এ জন্য ভিটামিন সি সিরাম ব্যবহার করা যেতে পারে, যা ত্বককে উজ্জ্বল রাখার পাশাপাশি পরিবেশের ক্ষতিকর প্রভাব থেকেও রক্ষা করে। এর সঙ্গে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে, যা সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে সুরক্ষিত রাখে।
সারাদিন ত্বক যাতে শুষ্ক না হয়ে যায়, সেদিকেও খেয়াল রাখা জরুরি। তাই হালকা ধরনের ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বক হাইড্রেটেড থাকে এবং সতেজ দেখায়।
বেলা বাড়লেই ত্বক তেলতেলে হয়ে যায় কেন?
দিন বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের তাপও বাড়ে। একই সঙ্গে বাইরে বের হলে ত্বক ধুলো-ধোঁয়া ও দূষণের সংস্পর্শে আসে। এর সঙ্গে যুক্ত হয় ঘাম, সব মিলিয়ে ত্বক অনেক সময় তেলতেলে হয়ে পড়ে।
বিশেষ করে যাদের ত্বক তৈলাক্ত, তাদের ক্ষেত্রে সেবাম নিঃসরণ বেশি হয়। ফলে মুখে অতিরিক্ত তেল জমে যায়। তবে এই সময় আলাদা করে পুরো স্কিন কেয়ার রুটিন মেনে চলা সম্ভব না হলেও একটি বিষয় মাথায় রাখা জরুরি—সানস্ক্রিন।
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, রোদে থাকলে প্রতি দুই ঘণ্টা পরপর সানস্ক্রিন পুনরায় ব্যবহার করা উচিত। এতে ত্বক সুরক্ষিত থাকে এবং সূর্যের ক্ষতিকর প্রভাব কমে।
রাতের স্কিন কেয়ার কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ?
দিনের শেষে রাতই হলো ত্বকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। কারণ এ সময় ত্বক নিজেকে মেরামত ও পুনর্গঠনের সুযোগ পায়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, রাতে ত্বকের কোষ দ্রুত পুনর্নির্মাণ হয়, ডিএনএ মেরামতের কাজ চলে এবং ত্বকের সুরক্ষামূলক স্তর আবার গড়ে ওঠে।
এই কারণেই রাতের সময়টিকে স্কিন কেয়ারের জন্য সবচেয়ে কার্যকর ধরা হয়। এ সময় ট্রিটমেন্টধর্মী প্রডাক্ট ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। যেমন—রেটিনয়েড, স্যালিসিলিক অ্যাসিড, নিয়াসিনামাইড, এএইচএ ও বিএইচএ-জাতীয় উপাদান ত্বকের গভীরে কাজ করে। এগুলো কোলাজেন উৎপাদন বাড়ায়, ত্বকের টেক্সচার উন্নত করে এবং ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে।
এ ছাড়া রাতে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে হাইলুরনিক অ্যাসিড ব্যবহার করা যেতে পারে, যা ত্বককে নরম ও সজীব রাখে।
সব মিলিয়ে, ত্বকের সঠিক যত্ন নিতে হলে শুধু ভালো প্রডাক্ট ব্যবহার করাই যথেষ্ট নয়, বরং দিনের কোন সময়ে কোন প্রডাক্ট ব্যবহার করবেন, সেটিও সমানভাবে গুরুত্বপূর্ণ। ত্বকের চাহিদা বুঝে সময় অনুযায়ী যত্ন নিলে ত্বক থাকবে সুস্থ, সতেজ ও প্রাণবন্ত।
সূত্র : এই সময়
What's Your Reaction?