স্কুল থেকে ফেরার পথে শিশুকে ‘ধর্ষণ’

নরসিংদীতে স্কুল থেকে ফেরার পথে ১০ টাকার প্রলোভন দেখিয়ে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। রোববার (১৯ এপ্রিল) দুপুরে নরসিংদী সদর উপজেলার বালুসাইর এলাকায় এ ঘটনা ঘটে।  ঘটনার পর শিশুটিকে চিকিৎসা দিতে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্দ গ্রামবাসী অভিযুক্ত আবুল কালাম আজাদকে (৫৫) গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতোই প্রাথমিক বিদ্যালয় ক্লাস শেষে বাড়ি ফিরছিল ভুক্তভোগী শিশু। বাড়ির কাছে আসলে তার প্রতিবেশী চাচা আবুল কালাম আজাদ তাকে ১০ টাকার প্রলোভন দেখিয়ে তার ঘরে নিয়ে যায়। পরে শিশুটিকে ধর্ষণ করে এবং বাড়ি গিয়ে কিছু না বলতে করে। শিশুটি বাড়িতে গিয়ে তার মায়ের কাছে বিষয়টি জানালে তাকে চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদা গুলশানার কবির বলেন, হাসপাতালে আনার পরই শিশুটিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। প্রাইভেসি বজায় রেখে সব পরীক্ষা-নিরিক্ষাসহ সেবা দেওয়া হবে। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্

স্কুল থেকে ফেরার পথে শিশুকে ‘ধর্ষণ’
নরসিংদীতে স্কুল থেকে ফেরার পথে ১০ টাকার প্রলোভন দেখিয়ে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। রোববার (১৯ এপ্রিল) দুপুরে নরসিংদী সদর উপজেলার বালুসাইর এলাকায় এ ঘটনা ঘটে।  ঘটনার পর শিশুটিকে চিকিৎসা দিতে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্দ গ্রামবাসী অভিযুক্ত আবুল কালাম আজাদকে (৫৫) গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতোই প্রাথমিক বিদ্যালয় ক্লাস শেষে বাড়ি ফিরছিল ভুক্তভোগী শিশু। বাড়ির কাছে আসলে তার প্রতিবেশী চাচা আবুল কালাম আজাদ তাকে ১০ টাকার প্রলোভন দেখিয়ে তার ঘরে নিয়ে যায়। পরে শিশুটিকে ধর্ষণ করে এবং বাড়ি গিয়ে কিছু না বলতে করে। শিশুটি বাড়িতে গিয়ে তার মায়ের কাছে বিষয়টি জানালে তাকে চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদা গুলশানার কবির বলেন, হাসপাতালে আনার পরই শিশুটিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। প্রাইভেসি বজায় রেখে সব পরীক্ষা-নিরিক্ষাসহ সেবা দেওয়া হবে। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, অভিযুক্ত আবুল কালাম আজাদ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। ভুক্তভোগীর পরিবারও মামলা করার জন্যে থানায় এসেছে। মামলার পর আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow