স্টেমসেল থেরাপিতে বন্ধ্যাত্বে বড় সাফল্য ঘটতে পারে

যেসব দম্পতির কোনোভাবেই সন্তান হওয়ার সুযোগ নেই তাদের স্টেমসেল থেরাপিতে সম্ভব। এ পদ্ধতি বন্ধ্যাত্ব প্রতিরোধে বড় সাফল্য ঘটাতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটির বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক এবং লুমিনা আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি কেয়ারের চিফ কনসালটেন্ট  ডা. ফ্লোরিডা রহমান।  বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর পান্থপথে লুমিনা আইভিএফ এন্ড ফার্টিলিটি কেয়ার লিমিটেড ও কনকর্ড স্টেম সেল লিমিটেড যৌথভাবে আয়োজিত রিজেনারেটিভ মেডিসিন শীর্ষক বৈজ্ঞানিক সেমিনারে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, ধর্মীয় মূল্যবোধের কারণে দেশে আইভিএফ চিকিৎসায় ডোনার স্পার্ম ব্যবহার করা হয় না। ইভেন সারোগেসিও করা হয়। কিন্তু দেশে এমন অন্তত ১০ থেকে ১৫ শতাংশ দম্পতি রয়েছেন যারা প্রচলিত চিকিৎসায় কোনোভাবেই সন্তান জন্মদিতে পারবেন না। কারণে ডোনার স্পাম নিতে পারি না, সারোগেসি করতে পারি না। তাদের যেন মুখে হাসি ফুটাতে চাই। ইন ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) চিকিৎসায় অ্যাসিসটেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি (এআরটি) পদ্ধতি অনুসরণ করে থাকি। কিন্তু বন্ধ্যাত্বের চিকিৎসায় স্টেমসেল থে

স্টেমসেল থেরাপিতে বন্ধ্যাত্বে বড় সাফল্য ঘটতে পারে
যেসব দম্পতির কোনোভাবেই সন্তান হওয়ার সুযোগ নেই তাদের স্টেমসেল থেরাপিতে সম্ভব। এ পদ্ধতি বন্ধ্যাত্ব প্রতিরোধে বড় সাফল্য ঘটাতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটির বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক এবং লুমিনা আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি কেয়ারের চিফ কনসালটেন্ট  ডা. ফ্লোরিডা রহমান।  বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর পান্থপথে লুমিনা আইভিএফ এন্ড ফার্টিলিটি কেয়ার লিমিটেড ও কনকর্ড স্টেম সেল লিমিটেড যৌথভাবে আয়োজিত রিজেনারেটিভ মেডিসিন শীর্ষক বৈজ্ঞানিক সেমিনারে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, ধর্মীয় মূল্যবোধের কারণে দেশে আইভিএফ চিকিৎসায় ডোনার স্পার্ম ব্যবহার করা হয় না। ইভেন সারোগেসিও করা হয়। কিন্তু দেশে এমন অন্তত ১০ থেকে ১৫ শতাংশ দম্পতি রয়েছেন যারা প্রচলিত চিকিৎসায় কোনোভাবেই সন্তান জন্মদিতে পারবেন না। কারণে ডোনার স্পাম নিতে পারি না, সারোগেসি করতে পারি না। তাদের যেন মুখে হাসি ফুটাতে চাই। ইন ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) চিকিৎসায় অ্যাসিসটেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি (এআরটি) পদ্ধতি অনুসরণ করে থাকি। কিন্তু বন্ধ্যাত্বের চিকিৎসায় স্টেমসেল থেরাপিতে নতুন দিগন্ত। এর পার্শ্বপ্রতিক্রিয়া ও অন্যান্য সবধরণের ঝুঁকি এড়িয়ে ব্যবহার করতে হবে। আমরা চাই আইভিএফ চিকিৎসায় নতুনত্ব আসুক, যাতে করে যারা কোনোভাবেই বাবা কিংবা মা হতে পারছেন না তাদের মুখে হাসি ফোটাতে চাই। আয়োজকরা জানান, এ পদ্ধতিতে ব্যয় হতে পারে সাড়ে তিন লাখের বেশি। সেমিনারে আরও উপস্থিত ছিলেন- লুমিনা আইভিএফ এন্ড ফার্টিলিটি কেয়ারের ম্যানেজিং ডাইরেক্টর ও চীফ এম্ব্রায়োলজিস্ট মো. মাসরুদ হোসাইন। শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কনকর্ড স্টেম সেল লিমিটেডের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ল্যাবরেটরি প্রধান নাজমুল হক, ১৫ শতর ওপরে ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে। ইউএসএফডিএ অনুমোদন করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow