স্ট্যানফোর্ডের সমাবর্তনে সুন্দর পিচাইকে ঘিরে বিক্ষোভ-ওয়াকআউট
যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের সমাবর্তন অনুষ্ঠানে গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) Sসুন্দর পিচাইয়ের বক্তব্য ঘিরে বিক্ষোভ ও ওয়াকআউটের ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রায় ২০০ শিক্ষার্থী সমাবর্তন অনুষ্ঠানে প্রতিবাদে অংশ নেন। পিচাইকে মঞ্চে পরিচয় করিয়ে দেওয়ার সময় তারা আসন ছেড়ে দাঁড়িয়ে পড়েন, ফিলিস্তিনের পতাকা প্রদর্শন করেন, বাঁশি বাজান এবং বিভিন্ন স্লোগান দেন। অনেককে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে কেফিয়েহ স্কার্ফ পরতেও দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীরা সমাবর্তনের গাউন ও ক্যাপ পরে স্টেডিয়াম ত্যাগ করছেন। এ সময় কেউ কেউ পিচাইয়ের বিরুদ্ধে দুয়োধ্বনিও দেন। তবে এসবের মধ্যেই স্ট্যানফোর্ডের সাবেক শিক্ষার্থী সুন্দর পিচাই তার বক্তব্য চালিয়ে যান। এই ওয়াকআউটের আয়োজন করে ‘স্টুডেন্টস ফর জাস্টিস ইন প্যালেস্টাইন’ এবং ‘নো টেক ফর অ্যাপারথাইড’ নামের দুটি সংগঠন। Stanford grads walk out as Google CEO Sundar Pichai takes the stage as commencement speaker. No mention of AI, unlike other uni speakers getting booed down thi
যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের সমাবর্তন অনুষ্ঠানে গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) Sসুন্দর পিচাইয়ের বক্তব্য ঘিরে বিক্ষোভ ও ওয়াকআউটের ঘটনা ঘটেছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রায় ২০০ শিক্ষার্থী সমাবর্তন অনুষ্ঠানে প্রতিবাদে অংশ নেন। পিচাইকে মঞ্চে পরিচয় করিয়ে দেওয়ার সময় তারা আসন ছেড়ে দাঁড়িয়ে পড়েন, ফিলিস্তিনের পতাকা প্রদর্শন করেন, বাঁশি বাজান এবং বিভিন্ন স্লোগান দেন। অনেককে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে কেফিয়েহ স্কার্ফ পরতেও দেখা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীরা সমাবর্তনের গাউন ও ক্যাপ পরে স্টেডিয়াম ত্যাগ করছেন। এ সময় কেউ কেউ পিচাইয়ের বিরুদ্ধে দুয়োধ্বনিও দেন। তবে এসবের মধ্যেই স্ট্যানফোর্ডের সাবেক শিক্ষার্থী সুন্দর পিচাই তার বক্তব্য চালিয়ে যান।
এই ওয়াকআউটের আয়োজন করে ‘স্টুডেন্টস ফর জাস্টিস ইন প্যালেস্টাইন’ এবং ‘নো টেক ফর অ্যাপারথাইড’ নামের দুটি সংগঠন।
Stanford grads walk out as Google CEO Sundar Pichai takes the stage as commencement speaker. No mention of AI, unlike other uni speakers getting booed down this year. Story for @sfgate shortly pic.twitter.com/qvS2rJ91Ip — Matt Brown (@maattttbrown) June 14, 2026
তাদের দাবি, গুগলের সঙ্গে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ), যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি এবং আইসিই-এর বিভিন্ন চুক্তির প্রতিবাদেই এই কর্মসূচি পালন করা হয়েছে।
বিশেষ করে ‘প্রজেক্ট নিম্বাস’ নামে গুগল ও ইসরায়েল সরকারের মধ্যে ১ দশমিক ২ বিলিয়ন ডলারের ক্লাউড কম্পিউটিং চুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে সমালোচনা চলছে। ফিলিস্তিনপন্থি কর্মীরা অভিযোগ করেন, এই প্রকল্পের মাধ্যমে গুগল ইসরায়েলকে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে।
সমাবর্তন অনুষ্ঠান ত্যাগ করার পর অনেক শিক্ষার্থী ‘পিপলস কমেন্সমেন্ট’ নামে একটি বিকল্প অনুষ্ঠানে যোগ দেন।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ওই অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন মোহাম্মদ খলিল। ২০২৪ সালে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি আন্দোলনে অংশ নেওয়ার কারণে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ তাকে ১০০ দিনের বেশি সময় আটক রেখেছিল।
প্রযুক্তি খাতের বর্তমান সবচেয়ে আলোচিত বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) হলেও সুন্দর পিচাই তার বক্তব্যে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
বিশ্লেষকদের ধারণা, সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন অনুষ্ঠানে এআই নিয়ে ইতিবাচক বক্তব্য দেওয়ার কারণে প্রযুক্তি নেতারা শিক্ষার্থীদের সমালোচনার মুখে পড়েছেন। ফলে পিচাই এ বিষয়টি এড়িয়ে যেতে পারেন।
সূত্র: এনডিটিভি
এমএসএম
What's Your Reaction?