স্ট্রিট স্টাইল থেকে এজি গ্ল্যামার, নোরার ফ্যাশনে থাকে নতুন চমক
নোরা ফাতেহির পারফরম্যান্স মানেই শুধু নাচ বা সংগীত নয়, তার স্টেজ ফ্যাশনও হয়ে ওঠে সেই পরিবেশনার গুরুত্বপূর্ণ অংশ। কখনো স্পোর্টি, কখনো এজি, আবার কখনো গ্ল্যামারাস- বিভিন্ন স্টাইলের মাধ্যমে নিজের স্টেজ পারসোনাকে বারবার নতুনভাবে উপস্থাপন করতে দেখা যায় এই তারকাকে। সম্প্রতি আমস্টারডামের এমওয়াইআরসিএইচ ফেস্টের পারফরম্যান্সে যেমন তার পোশাকে ছিল স্ট্রিট-স্টাইলের তেজ, তেমনই ‘স্লে টু দ্য রিদম’ মিউজিক ভিডিওর লুকেও দেখা গেছে পশ্চিমা স্ট্রিট ফ্যাশন ও গ্ল্যামারের চমৎকার মেলবন্ধন। ‘স্লে টু দ্য রিদম’ মিউজিক ভিডিওর লুকে নোরাকে দেখা গেছে উজ্জ্বল হলুদ রঙের ট্যাঙ্ক টপে। সাধারণ ট্যাঙ্ক টপকে তিনি পরেছেন টুইস্ট করে বাঁধা স্টাইলে। ফলে পোশাকের পরিচিত সিলুয়েটেই এসেছে কিছুটা আনফিনিশড ও ক্যাজুয়াল আবহ। একই সঙ্গে লুকটি হয়ে উঠেছে আরও তরুণ ও প্রাণবন্ত। এর সঙ্গে ছিল রঙিন প্যাচওয়ার্ক প্লেড স্কার্ট। সবুজ, নীল, লাল, হলুদ ও সাদা-বিভিন্ন রঙের চেক প্রিন্ট একসঙ্গে মিশে স্কার্টটিতে তৈরি করেছে নজরকাড়া ভিজ্যুয়াল এফেক্ট। উজ্জ্বল টপের সঙ্গে এমন বহুরঙা স্কার্ট পুরো লুককে দিয়েছে আলাদা মাত্রা। এই সাজে বুটও ছিল অন্যতম আকর্ষণ। কালো রঙের
নোরা ফাতেহির পারফরম্যান্স মানেই শুধু নাচ বা সংগীত নয়, তার স্টেজ ফ্যাশনও হয়ে ওঠে সেই পরিবেশনার গুরুত্বপূর্ণ অংশ। কখনো স্পোর্টি, কখনো এজি, আবার কখনো গ্ল্যামারাস- বিভিন্ন স্টাইলের মাধ্যমে নিজের স্টেজ পারসোনাকে বারবার নতুনভাবে উপস্থাপন করতে দেখা যায় এই তারকাকে।
সম্প্রতি আমস্টারডামের এমওয়াইআরসিএইচ ফেস্টের পারফরম্যান্সে যেমন তার পোশাকে ছিল স্ট্রিট-স্টাইলের তেজ, তেমনই ‘স্লে টু দ্য রিদম’ মিউজিক ভিডিওর লুকেও দেখা গেছে পশ্চিমা স্ট্রিট ফ্যাশন ও গ্ল্যামারের চমৎকার মেলবন্ধন।
‘স্লে টু দ্য রিদম’ মিউজিক ভিডিওর লুকে নোরাকে দেখা গেছে উজ্জ্বল হলুদ রঙের ট্যাঙ্ক টপে। সাধারণ ট্যাঙ্ক টপকে তিনি পরেছেন টুইস্ট করে বাঁধা স্টাইলে। ফলে পোশাকের পরিচিত সিলুয়েটেই এসেছে কিছুটা আনফিনিশড ও ক্যাজুয়াল আবহ। একই সঙ্গে লুকটি হয়ে উঠেছে আরও তরুণ ও প্রাণবন্ত।
এর সঙ্গে ছিল রঙিন প্যাচওয়ার্ক প্লেড স্কার্ট। সবুজ, নীল, লাল, হলুদ ও সাদা-বিভিন্ন রঙের চেক প্রিন্ট একসঙ্গে মিশে স্কার্টটিতে তৈরি করেছে নজরকাড়া ভিজ্যুয়াল এফেক্ট। উজ্জ্বল টপের সঙ্গে এমন বহুরঙা স্কার্ট পুরো লুককে দিয়েছে আলাদা মাত্রা।
এই সাজে বুটও ছিল অন্যতম আকর্ষণ। কালো রঙের লম্বা বুট স্কার্টের রঙিন আবহকে কিছুটা ব্যালান্স করেছে এবং লুকটিকে আরও স্টেটমেন্টধর্মী করে তুলেছে। চোখে কালো সানগ্লাস আর খোলা লম্বা চুলে নোরার সাজে ফুটে উঠেছে ক্যাজুয়াল অথচ আত্মবিশ্বাসী ভাব।
প্লেইড, ডিস্ট্রেসড ডিটেইল, উজ্জ্বল রঙ ও লম্বা বুটের এই লুকের মূল শক্তি ছিল এর অসম্পূর্ণ বা আনফিনিশড টাচ। সাজটি একই সঙ্গে স্পোর্টি, সাহসী এবং স্ট্রিট-ফ্যাশন অনুপ্রাণিত।
আমস্টারডামের এমওয়াইআরসিএইচ ফেস্টে নোরার পারফরম্যান্সের লুক ছিল আরও বেশি এজি ও স্পোর্টি। সবুজ ও সাদা জার্সি-স্টাইলের ক্রপ টপে বড় করে দেখা গেছে ‘৩৩’ নম্বরের ডিটেইল।
টপটির কালো বডি-কনট্রাস্ট স্পোর্টসওয়্যারের পরিচিত নকশায় যোগ করেছে আধুনিক স্ট্রিট-স্টাইলের আবহ। তবে শুধু স্পোর্টি জার্সিতে থেমে থাকেননি নোরা। এর সঙ্গে বেছে নিয়েছেন ক্যামোফ্লাজ প্রিন্টের কার্গো বটম। ঢিলেঢালা সিলুয়েট ও ক্যামোফ্লাজ প্রিন্ট পুরো সাজে এনেছে মিলিটারি-ইনস্পায়ার্ড স্ট্রিট ফ্যাশনের ছোঁয়া।
কার্গো লুকটিকে আরও আলাদা করে তুলেছে কোমরের একাধিক বেল্ট, মেটাল চেইন ও বিভিন্ন অ্যাকসেসরিজ। কোমরের কাছে ঝুলে থাকা চেইন ও ধাতব ডিটেইল পোশাকটিতে তৈরি করেছে রাফ ও এজি ফিনিশ। ফলে সাধারণ স্পোর্টসওয়্যারও নোরার স্টাইলিংয়ে হয়ে উঠেছে পারফরম্যান্স-ফোকাসড ফ্যাশন স্টেটমেন্ট।
তবে পুরো সাজের সবচেয়ে নজরকাড়া অংশগুলোর একটি ছিল লাল পয়েন্টেড-টো বুট। সবুজ, কালো ও ক্যামোফ্লাজের তুলনামূলক গাঢ় টোনের মধ্যে উজ্জ্বল লাল বুট তৈরি করেছে শক্তিশালী কনট্রাস্ট। শুধু পোশাকের অংশ হিসেবেই নয়, এটি যেন পুরো লুকের ফোকাল পয়েন্ট হয়ে উঠেছে।
খোলা লম্বা চুল, সামনে নেমে আসা ফ্রিঞ্জ এবং মিনিমাল কিন্তু শার্প মেকআপে সাজটি পেয়েছে আরও আধুনিক আবহ। চুলের স্বাভাবিক মুভমেন্টের সঙ্গে এজি পোশাকের সমন্বয় নোরার পারফরম্যান্সের এনার্জিকে আরও জোরালো করেছে।
দুটি লুকের স্টাইল আলাদা হলেও নোরার ফ্যাশনে একটি বিষয় স্পষ্ট যে, তিনি পোশাককে শুধু সৌন্দর্যের উপাদান হিসেবে না দেখে বরং পারফরম্যান্সের অংশ হিসেবেও ব্যবহার করেন।
কখনো রঙিন স্ট্রিট স্টাইল, কখনো ক্যামোফ্লাজ কার্গো ও মেটাল চেইন-প্রতিটি লুকেই নিজের আত্মবিশ্বাসী ও শক্তিশালী স্টেজ পারসোনাকে নতুনভাবে তুলে ধরেন নোরা ফাতেহি।
এসএকেয়াই
What's Your Reaction?