স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর পালালেন স্বামী

বগুড়ার শিবগঞ্জে পারিবারিক কলহের জেরে শিল্পী বেগম (৩২) নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (৭ এপ্রিল) রাতের কোনো এক সময় উপজেলার বিহার ইউনিয়নের পশ্চিম মৃধাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিল্পী বেগম ওই এলাকার মিন্টু মিয়ার স্ত্রী। ঘটনার পর থেকেই অভিযুক্ত মিন্টু মিয়া পলাতক রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই মিন্টু ও শিল্পীর সংসারে বিবাদ লেগেই থাকত। মিন্টু মিয়া কোনো কাজকর্ম করতেন না, যা নিয়ে প্রায়ই ঝগড়া হতো। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার রাতের কোনো এক সময় স্ত্রীকে ছুরিকাঘাত করে ঘরের ভেতর ফেলে রেখে মিন্টু পালিয়ে যান। বুধবার দুপুরে প্রতিবেশীরা টের পেয়ে খবর দিলে পুলিশ শিল্পীর ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওসি আরও জানান, অভিযুক্ত মিন্টু মিয়াকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান শুরু করেছে। এ ঘ

স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর পালালেন স্বামী

বগুড়ার শিবগঞ্জে পারিবারিক কলহের জেরে শিল্পী বেগম (৩২) নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (৭ এপ্রিল) রাতের কোনো এক সময় উপজেলার বিহার ইউনিয়নের পশ্চিম মৃধাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিল্পী বেগম ওই এলাকার মিন্টু মিয়ার স্ত্রী। ঘটনার পর থেকেই অভিযুক্ত মিন্টু মিয়া পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই মিন্টু ও শিল্পীর সংসারে বিবাদ লেগেই থাকত। মিন্টু মিয়া কোনো কাজকর্ম করতেন না, যা নিয়ে প্রায়ই ঝগড়া হতো। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার রাতের কোনো এক সময় স্ত্রীকে ছুরিকাঘাত করে ঘরের ভেতর ফেলে রেখে মিন্টু পালিয়ে যান। বুধবার দুপুরে প্রতিবেশীরা টের পেয়ে খবর দিলে পুলিশ শিল্পীর ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, অভিযুক্ত মিন্টু মিয়াকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান শুরু করেছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, এই হত্যাকাণ্ডসহ গত তিন দিনে শিবগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় তিন নারী হত্যার শিকার হলেন। একের পর এক এমন নৃশংস ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow