স্ত্রীকে দেখতে গাঁজা নিয়ে কারাগারে প্রবেশের চেষ্টা, যুবক আটক

মাগুরা জেলা কারাগারে গাঁজা নিয়ে প্রবেশের চেষ্টাকালে এক দর্শনার্থীকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১টার দিকে জেলা কারাগারের মূল ফটকে (আরপি গেট) নিয়মিত তল্লাশির সময় এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত দর্শনার্থীর নাম মো. দবির মোল্লা (৪০)। তিনি মাগুরা সদর উপজেলার জুইতারা গ্রামের মোতালেব মোল্লার ছেলে। কারা কর্তৃপক্ষ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আজ সকালে জেলগেটে দায়িত্ব পালন করছিলেন কারারক্ষী মো. রফিকুল ইসলাম। দর্শনার্থী দবির মোল্লা ভেতরে ঢোকার চেষ্টা করলে তার দেহ তল্লাশি করা হয়। এ সময় তার পরিহিত জিন্স প্যান্টের বাম পকেট থেকে সুকৌশলে লুকিয়ে রাখা আনুমানিক ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনকে জানানো হলে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সদস্যরা কারাফটকে উপস্থিত হন। সেখানে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অপরাধ স্বীকার করায় দবির মোল্লাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। খোঁজ নিয়ে জানা গেছে, দবির মোল্লা মাগুরা জেল

স্ত্রীকে দেখতে গাঁজা নিয়ে কারাগারে প্রবেশের চেষ্টা, যুবক আটক

মাগুরা জেলা কারাগারে গাঁজা নিয়ে প্রবেশের চেষ্টাকালে এক দর্শনার্থীকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১টার দিকে জেলা কারাগারের মূল ফটকে (আরপি গেট) নিয়মিত তল্লাশির সময় এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত দর্শনার্থীর নাম মো. দবির মোল্লা (৪০)। তিনি মাগুরা সদর উপজেলার জুইতারা গ্রামের মোতালেব মোল্লার ছেলে।

কারা কর্তৃপক্ষ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আজ সকালে জেলগেটে দায়িত্ব পালন করছিলেন কারারক্ষী মো. রফিকুল ইসলাম। দর্শনার্থী দবির মোল্লা ভেতরে ঢোকার চেষ্টা করলে তার দেহ তল্লাশি করা হয়। এ সময় তার পরিহিত জিন্স প্যান্টের বাম পকেট থেকে সুকৌশলে লুকিয়ে রাখা আনুমানিক ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনকে জানানো হলে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সদস্যরা কারাফটকে উপস্থিত হন। সেখানে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অপরাধ স্বীকার করায় দবির মোল্লাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, দবির মোল্লা মাগুরা জেলা কারাগারে মাদক মামলায় আটক তার স্ত্রী তন্বী খাতুনের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন। তন্বী খাতুন মাদক মামলায় গ্রেফতার হয়ে গত মঙ্গলবার (৯ জুন) মাগুরা জেলা কারাগারে আসেন। স্ত্রীকে মাদক সরবরাহ বা নিজে সেবনের উদ্দেশ্যে দবির এই গাঁজা নিয়ে এসেছিলেন বলে ধারণা করা হচ্ছে।

মাগুরা জেলা কারাগারের জেল সুপার শেখ মো. মহিউদ্দিন হায়দার বলেন, কারাগারে মাদক প্রবেশের বিষয়ে আমরা শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করছি। কারাগারের নিরাপত্তা নিশ্চিত করতে দর্শনার্থীদের কঠোর তল্লাশি করা হয়। এ ধরনের অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কেউ কারাগারে মাদক প্রবেশের চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কারাগারে মাদক প্রবেশ রোধে নিয়মিত তল্লাশি ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে।

মো. মিনারুল ইসলাম জুয়েল/কেএইচকে/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow