স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়ে প্রাণ গেলো ইয়াছিনের, আর ফেরা হলো না সৌদিতে

কিশোরগঞ্জের ভৈরবের ইয়াছিন আহমেদ (২৭) স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো। তিনি সৌদি আরব থেকে ছুটিতে দেশে এসেছিলেন। এ ঘটনায় নিহতের স্ত্রী তুলি বেগম (২১) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোডের মালিহাতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার বেলা ১১টায় ভৈরব পৌর শহরের কমলপুর মাদরাসা মাঠে ইয়াছিনের জানাজা অনুষ্ঠিত হয়। পরে কমলপুর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। নিহত ইয়াছিন ভৈরব শহরের কমলপুর মুসলিমের মোড় এলাকার পূবালী ব্যাংক ভবনের মালিক প্রয়াত বাক্কী মিয়ার ছেলে। হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, জীবিকার জন্য প্রায় ১৭ মাস আগে সৌদি আরবে যান ইয়াছিন আহমেদ। গত ২৪ জুলাই ছুটিতে দেশে ফেরেন তিনি। সেখানে ফুড ডেলিভারির কাজ করতেন। পরিবারের একমাত্র ছেলে ইয়াছিনের দুই বোন রয়েছে। প্রায় সাড়ে পাঁচ বছর আগে তুলি বেগমকে বিয়ে করেন তিনি। তাদের দুই বছরের ছেলে আলিফ রয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে শিশু সন্তানকে বাড়িতে রেখে, স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিতাস নদীসংলগ্ন মিনি কক্সবাজার এলাকায় ঘুর

স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়ে প্রাণ গেলো ইয়াছিনের, আর ফেরা হলো না সৌদিতে

কিশোরগঞ্জের ভৈরবের ইয়াছিন আহমেদ (২৭) স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো। তিনি সৌদি আরব থেকে ছুটিতে দেশে এসেছিলেন। এ ঘটনায় নিহতের স্ত্রী তুলি বেগম (২১) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোডের মালিহাতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার বেলা ১১টায় ভৈরব পৌর শহরের কমলপুর মাদরাসা মাঠে ইয়াছিনের জানাজা অনুষ্ঠিত হয়। পরে কমলপুর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

নিহত ইয়াছিন ভৈরব শহরের কমলপুর মুসলিমের মোড় এলাকার পূবালী ব্যাংক ভবনের মালিক প্রয়াত বাক্কী মিয়ার ছেলে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, জীবিকার জন্য প্রায় ১৭ মাস আগে সৌদি আরবে যান ইয়াছিন আহমেদ। গত ২৪ জুলাই ছুটিতে দেশে ফেরেন তিনি। সেখানে ফুড ডেলিভারির কাজ করতেন। পরিবারের একমাত্র ছেলে ইয়াছিনের দুই বোন রয়েছে। প্রায় সাড়ে পাঁচ বছর আগে তুলি বেগমকে বিয়ে করেন তিনি। তাদের দুই বছরের ছেলে আলিফ রয়েছে।

গতকাল বুধবার বিকেল ৪টার দিকে শিশু সন্তানকে বাড়িতে রেখে, স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিতাস নদীসংলগ্ন মিনি কক্সবাজার এলাকায় ঘুরতে যান ইয়াছিন। সেখান থেকে ফেরার পথে সন্ধ্যায় বিশ্বরোডের মালিহাতা এলাকায় মোটরসাইকেলের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে নিহত হয়েছেন তিনি। এসময় তার স্ত্রী গুরুতর আহত হয়।

নিহতের চাচাতো ভাই ওমর আহমেদ জানান, বাড়ি ফিরতে দেরি হওয়ায় ইয়াছিনের মুঠোফোনে কল করা হয়। তখন ঘটনাস্থলে থাকা স্থানীয়রা ফোনটি ধরে দুর্ঘটনার খবর জানান। তারা স্বামী-স্ত্রী দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ইয়াছিন মারা যান। পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল থেকে তার মরদেহ ভৈরবে নিয়ে আসা হয়।

ইয়াছিনের পরিবার জানায়, আগামী ১৭ অক্টোবর সৌদি আরবে ফেরার কথা ছিল তার। এ জন্য ফিরতি টিকিটও করা হয়েছিল। এর আগেই সড়ক দুর্ঘটনায় তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এবিষয়ে ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, বিশ্বরোডের মালিহাতা এলাকায় একটি অজ্ঞাত ট্রাকের পেছনে মোটরসাইকেলটি ধাক্কা দেয়। মোটরসাইকেলটি দ্রুতগতিতে থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই নিহত হন। এসময় গুরুতর আহত হয় নিহতের স্ত্রী। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

রাজীবুল হাসান/কেজে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow