স্ত্রীসহ এনএসআইয়ের সাবেক অতিরিক্ত পরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা 

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) সাবেক অতিরিক্ত পরিচালক আজিজুর রহমান এবং তার স্ত্রী আমাতুছছামীরের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। রোববার (৮ ফেব্রুয়ারি) দুর্নীতির অভিযোগে অনুসন্ধান চলমান থাকায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এই আদেশ দেন। দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক এস. এম. মামুনুর রশীদ আদালতে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, আজিজুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, মানিলন্ডারিং এবং নিজের ও স্ত্রীর নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান কার্যক্রম চলছে। অনুসন্ধানকালে পাওয়া তথ্যে জানা যায়, অভিযুক্ত দম্পতি যে কোনো সময় দেশত্যাগ করে বিদেশে চলে যাওয়ার চেষ্টা করতে পারেন। এ অবস্থায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমন বন্ধ করা জরুরি বলে আবেদনে উল্লেখ করা হয়। এমডিএএ/ইএ

স্ত্রীসহ এনএসআইয়ের সাবেক অতিরিক্ত পরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা 

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) সাবেক অতিরিক্ত পরিচালক আজিজুর রহমান এবং তার স্ত্রী আমাতুছছামীরের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুর্নীতির অভিযোগে অনুসন্ধান চলমান থাকায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক এস. এম. মামুনুর রশীদ আদালতে আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, আজিজুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, মানিলন্ডারিং এবং নিজের ও স্ত্রীর নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান কার্যক্রম চলছে। অনুসন্ধানকালে পাওয়া তথ্যে জানা যায়, অভিযুক্ত দম্পতি যে কোনো সময় দেশত্যাগ করে বিদেশে চলে যাওয়ার চেষ্টা করতে পারেন।

এ অবস্থায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমন বন্ধ করা জরুরি বলে আবেদনে উল্লেখ করা হয়।

এমডিএএ/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow