স্ত্রীসহ সাবেক লে. জেনারেল নাজিম উদ্দিনের আয়কর নথি জব্দ
দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলমান থাকা অবসরপ্রাপ্ত লে. জেনারেল মো. নাজিম উদ্দিন, তার স্ত্রী আজিজা তাহের ও ছেলে মোহাম্মদ জায়েম বিন নাজিমের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২ মার্চ) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক আখতারুজ্জামান নথি জব্দ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, অভিযোগের বিষয় অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট মো. নাজিম উদ্দিন বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ বিষয় অনুসন্ধান চলমান আছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগ সংশ্লিষ্ট ও তার পরিবারের নামে আয়কর নথির সত্যায়িত বা সার্টিফাই ছায়া লিপি পর্যালোচনা একান্ত প্রয়োজন।
দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলমান থাকা অবসরপ্রাপ্ত লে. জেনারেল মো. নাজিম উদ্দিন, তার স্ত্রী আজিজা তাহের ও ছেলে মোহাম্মদ জায়েম বিন নাজিমের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২ মার্চ) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক আখতারুজ্জামান নথি জব্দ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, অভিযোগের বিষয় অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট মো. নাজিম উদ্দিন বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ বিষয় অনুসন্ধান চলমান আছে।
অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগ সংশ্লিষ্ট ও তার পরিবারের নামে আয়কর নথির সত্যায়িত বা সার্টিফাই ছায়া লিপি পর্যালোচনা একান্ত প্রয়োজন।
What's Your Reaction?