স্থানীয় সরকারে অনির্বাচিত ব্যক্তিদের বসিয়ে ৫৯ অনুচ্ছেদ লঙ্ঘন করা হয়েছে

স্থানীয় সরকারে অনির্বাচিত দলীয় ব্যক্তিদের বসিয়ে সংবিধানের ৫৯ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, একদিকে সরকার সংবিধানের কথা বলছে, অন্যদিকে সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার ব্যবস্থার ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে। শুক্রবার (৩ এপ্রিল) ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ড জামায়াত আয়োজিত ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম বলেন, আদালতের রায়ের মাধ্যমে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব অব্যাহত থাকার বিষয়টি এখনও ‘রহস্যাবৃত’। তবে সে রায়কে সম্মান জানানো হলেও মেয়াদের পরও পদে বহাল থাকা গণতান্ত্রিক রীতির সঙ্গে সাংঘর্ষিক। এতে নগরের জনসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। আরও পড়ুনউচ্চমূল্যে জ্বালানি কেনায় সরকারি তহবিলে অনেক চাপ পড়েছে বিএনপি জনগণের কাছে দেওয়া ওয়াদা লঙ্ঘন করেছে: জামায়াত আমির  তিনি বলেন, মশার উপদ্রব, তেলের পাম্পে দীর্ঘ লাইন, যানজট, বাজার ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা, নালা-নর্দমার দুর্গন্ধ, কিশোর গ্যাং, দখল ও চাঁদাবাজিসহ নানান সমস্যায় নগরবাসী ভুগছে। জলাবদ্ধতা নিরসনে ৩৬ খালের প্রকল্প শেষ

স্থানীয় সরকারে অনির্বাচিত ব্যক্তিদের বসিয়ে ৫৯ অনুচ্ছেদ লঙ্ঘন করা হয়েছে

স্থানীয় সরকারে অনির্বাচিত দলীয় ব্যক্তিদের বসিয়ে সংবিধানের ৫৯ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম।

তিনি বলেন, একদিকে সরকার সংবিধানের কথা বলছে, অন্যদিকে সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার ব্যবস্থার ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে।

শুক্রবার (৩ এপ্রিল) ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ড জামায়াত আয়োজিত ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম বলেন, আদালতের রায়ের মাধ্যমে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব অব্যাহত থাকার বিষয়টি এখনও ‘রহস্যাবৃত’। তবে সে রায়কে সম্মান জানানো হলেও মেয়াদের পরও পদে বহাল থাকা গণতান্ত্রিক রীতির সঙ্গে সাংঘর্ষিক। এতে নগরের জনসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

আরও পড়ুন
উচ্চমূল্যে জ্বালানি কেনায় সরকারি তহবিলে অনেক চাপ পড়েছে 
বিএনপি জনগণের কাছে দেওয়া ওয়াদা লঙ্ঘন করেছে: জামায়াত আমির 

তিনি বলেন, মশার উপদ্রব, তেলের পাম্পে দীর্ঘ লাইন, যানজট, বাজার ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা, নালা-নর্দমার দুর্গন্ধ, কিশোর গ্যাং, দখল ও চাঁদাবাজিসহ নানান সমস্যায় নগরবাসী ভুগছে। জলাবদ্ধতা নিরসনে ৩৬ খালের প্রকল্প শেষ না হওয়ায় দুর্ভোগ কমছে না বলেও অভিযোগ করেন তিনি।

নজরুল ইসলাম আরও বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমেই সিটি করপোরেশন পরিচালনার বিকল্প নেই। তাই দ্রুত চট্টগ্রামসহ দেশের সব সিটি করপোরেশনে নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ড জামায়াতের আমির আবুল কালাম আজাদ। ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি এ বি এম সুলাইমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালী এবং হালিশহর থানা আমির ফখরে জাহান সিরাজী।

আরও বক্তব্য দেন থানা সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হক, এ টি এম মাকসুদুল মাওলা এবং কাউন্সিলর প্রার্থী অ্যাডভোকেট শেখ জোবায়ের মাহমুদ।

এমআরএএইচ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow