স্পাইডার-ম্যানকে বিদায় জানাচ্ছেন টম হল্যান্ড?
মার্ভেলের জনপ্রিয় সুপারহিরো স্পাইডার-ম্যান হিসেবে টম হল্যান্ডের যাত্রার এক দশক পূর্ণ হয়েছে। তবে এবার তিনি ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে নতুন কোনো অভিনেতা স্পাইডার-ম্যানের দায়িত্ব নিলে তার পথপ্রদর্শকের ভূমিকায় থাকতে চান। ২০১৬ সালে ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’-এ প্রথম পিটার পার্কার চরিত্রে হাজির হন টম হল্যান্ড। এরপর ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’, ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ এবং স্পাইডার-ম্যানের তিনটি একক সিনেমায় অভিনয় করে বিশ্বজুড়ে দর্শকদের মন জয় করেন তিনি। দীর্ঘ বিরতির পর আগামী ৩১ জুলাই মুক্তি পেতে যাচ্ছে স্পাইডার-ম্যান সিরিজের নতুন সিনেমা ‘ব্র্যান্ড নিউ ডে’। এই ছবিতেও পিটার পার্কার চরিত্রে ফিরছেন টম হল্যান্ড। তবে ভবিষ্যতে চরিত্রটি অন্য কারও হাতে তুলে দেওয়া হলে তাতেও আপত্তি নেই তার। সম্প্রতি এম্পায়ার ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে টম বলেন, নতুন কোনো স্পাইডার-ম্যান এলে তিনি তাকে সেইভাবে সহায়তা করতে চান, যেভাবে একসময় তাকে সহযোগিতা করেছিলেন রবার্ট ডাউনি জুনিয়র। হল্যান্ডের ভাষায়, এভাবেই তিনি চরিত্রটি থেকে সন্তুষ্টচিত্তে বিদায় নিতে পারবেন। এদিকে ‘ব্র্যান্ড নিউ ডে’ সিনেমার সৃজনশীল কাজেও গুরুত্ব
মার্ভেলের জনপ্রিয় সুপারহিরো স্পাইডার-ম্যান হিসেবে টম হল্যান্ডের যাত্রার এক দশক পূর্ণ হয়েছে। তবে এবার তিনি ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে নতুন কোনো অভিনেতা স্পাইডার-ম্যানের দায়িত্ব নিলে তার পথপ্রদর্শকের ভূমিকায় থাকতে চান।
২০১৬ সালে ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’-এ প্রথম পিটার পার্কার চরিত্রে হাজির হন টম হল্যান্ড। এরপর ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’, ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ এবং স্পাইডার-ম্যানের তিনটি একক সিনেমায় অভিনয় করে বিশ্বজুড়ে দর্শকদের মন জয় করেন তিনি।
দীর্ঘ বিরতির পর আগামী ৩১ জুলাই মুক্তি পেতে যাচ্ছে স্পাইডার-ম্যান সিরিজের নতুন সিনেমা ‘ব্র্যান্ড নিউ ডে’। এই ছবিতেও পিটার পার্কার চরিত্রে ফিরছেন টম হল্যান্ড। তবে ভবিষ্যতে চরিত্রটি অন্য কারও হাতে তুলে দেওয়া হলে তাতেও আপত্তি নেই তার।
সম্প্রতি এম্পায়ার ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে টম বলেন, নতুন কোনো স্পাইডার-ম্যান এলে তিনি তাকে সেইভাবে সহায়তা করতে চান, যেভাবে একসময় তাকে সহযোগিতা করেছিলেন রবার্ট ডাউনি জুনিয়র।
হল্যান্ডের ভাষায়, এভাবেই তিনি চরিত্রটি থেকে সন্তুষ্টচিত্তে বিদায় নিতে পারবেন।
এদিকে ‘ব্র্যান্ড নিউ ডে’ সিনেমার সৃজনশীল কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন টম হল্যান্ড। প্রথমবারের মতো তিনি চিত্রনাট্য উন্নয়ন প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পান এবং গল্পের জন্য নিজের কিছু ধারণাও উপস্থাপন করেন।
তার একটি প্রস্তাব ছিলো, যদি পিটার পার্কার হঠাৎ নিজের সুপারপাওয়ারের ওপর নিয়ন্ত্রণ হারাতে শুরু করে এবং তার শরীরে অদ্ভুত পরিবর্তন দেখা দেয়, তাহলে কী ঘটতে পারে? যদিও মার্ভেল স্টুডিও তার দেওয়া ‘স্পাইডার-বয়ঃসন্ধি’ নামটি গ্রহণ করেনি, তবে ধারণাটির মূল বিষয়বস্তু তাদের পছন্দ হয়েছে।
হল্যান্ড জানান, নতুন সিনেমায় পিটার পার্কারকে আগের চেয়ে অনেক বেশি পরিণত ও একাকী অবস্থায় দেখা যাবে। বন্ধু ও পরিচিতদের থেকে বিচ্ছিন্ন এই পিটারকে নতুন বাস্তবতা এবং নিজের ক্ষমতার পরিবর্তনের সঙ্গে লড়াই করতে হবে।
সব মিলিয়ে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ হতে যাচ্ছে চরিত্রটির জন্য এক নতুন অধ্যায়ের সূচনা, যেখানে টম হল্যান্ড শুধু অভিনেতা হিসেবেই নয়, গল্প নির্মাণের অংশ হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
এলআইএ
What's Your Reaction?