‘স্পাইস কিং’ খ্যাত কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

মার্কিন যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত ও পরিচিত টিকটকার, ফুড ভ্লগার ও কনটেন্ট ক্রিয়েটর ক্যামেরন ওয়াকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় ‘স্পাইস কিং’ নামে পরিচিত এ কনটেন্ট ক্রিয়েটরকে মাদকদ্রব্য সঙ্গে রাখা এবং পুলিশের আইনি প্রক্রিয়ায় বাধা প্রদানের সন্দেহে ক্যালিফোর্নিয়া থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় সান্তা ক্লারিটা ভ্যালি শেরিফ স্টেশনের একজন মুখপাত্র জানিয়েছেন, গত ২৬ এপ্রিল সন্ধ্যায় ক্যালিফোর্নিয়ার কাস্টাইক এলাকার একটি বাড়িতে চুরির অ্যালার্ম বেজে উঠলে বিষয়টি পুলিশকে জানানো হয়। ঘটনাস্থলে পুলিশ হাজির হয়। প্রাথমিক অবস্থায় কর্মকর্তারা বিষয়টিকে কোনো বড় ধরনের চুরি বা মেডিকেল ইমারজেন্সি বলে ধারণা করছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে হাজির হলে তাদের সন্দেহ হয়, সেখানে কোনো অপরাধ সংঘটিত হয়েছে। এ সময় তল্লাশি অভিযান চালালে বাড়িটি থেকে সন্দেহভাজন মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তারপরই মাদক রাখা এবং পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে টিকটকার ক্যামেরন ওয়াকারকে গ্রেপ্তার করা হয়। মার্কিন ম্যাগাজিন পিপলের প্রতিবেদনে অনলাইন রেকর্ড তথ্য অনুযায়ী বলা হয়েছে, গত ২৬ এপ্রিল রাত ১১টায় এ টিকটকারকে গ্রেপ্তার করা হ

‘স্পাইস কিং’ খ্যাত কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

মার্কিন যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত ও পরিচিত টিকটকার, ফুড ভ্লগার ও কনটেন্ট ক্রিয়েটর ক্যামেরন ওয়াকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় ‘স্পাইস কিং’ নামে পরিচিত এ কনটেন্ট ক্রিয়েটরকে মাদকদ্রব্য সঙ্গে রাখা এবং পুলিশের আইনি প্রক্রিয়ায় বাধা প্রদানের সন্দেহে ক্যালিফোর্নিয়া থেকে আটক করা হয়েছে।

এ ঘটনায় সান্তা ক্লারিটা ভ্যালি শেরিফ স্টেশনের একজন মুখপাত্র জানিয়েছেন, গত ২৬ এপ্রিল সন্ধ্যায় ক্যালিফোর্নিয়ার কাস্টাইক এলাকার একটি বাড়িতে চুরির অ্যালার্ম বেজে উঠলে বিষয়টি পুলিশকে জানানো হয়। ঘটনাস্থলে পুলিশ হাজির হয়। প্রাথমিক অবস্থায় কর্মকর্তারা বিষয়টিকে কোনো বড় ধরনের চুরি বা মেডিকেল ইমারজেন্সি বলে ধারণা করছিলেন।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে হাজির হলে তাদের সন্দেহ হয়, সেখানে কোনো অপরাধ সংঘটিত হয়েছে। এ সময় তল্লাশি অভিযান চালালে বাড়িটি থেকে সন্দেহভাজন মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তারপরই মাদক রাখা এবং পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে টিকটকার ক্যামেরন ওয়াকারকে গ্রেপ্তার করা হয়।

মার্কিন ম্যাগাজিন পিপলের প্রতিবেদনে অনলাইন রেকর্ড তথ্য অনুযায়ী বলা হয়েছে, গত ২৬ এপ্রিল রাত ১১টায় এ টিকটকারকে গ্রেপ্তার করা হয় এবং রাত ২টা ৪৫ মিনিটে তার বিরুদ্ধে লঘু অপরাধের মামলা নথিভুক্ত করা হয়।

এদিকে এ ঘটনায় গ্রেপ্তার ও মামলা নথিভুক্ত হওয়ার কয়েক ঘণ্টা পর সকাল ৮টা ৫৫ মিনিটে মুক্তি পেয়েছেন তিনি। তবে আগামী ২২ জুলাই মামলার পরবর্তী শুনানির জন্য আদালতে হাজির হওয়ার নির্দেশ  দেয়া হয়েছে তাকে। আর গ্রেপ্তারের ঘটনায় এখনো কোনো মন্তব্য করেননি এ টিকটকার।

প্রসঙ্গত, টিকটকে ২১ মিলিয়নেরও বেশি ফলোয়ারধারী ক্যামেরন ওয়াকার মূলত ঝাল খাবারের বিচিত্র সব রিভিউ দিয়ে বিশ্বজুড়ে ‘স্পাইস কিং’ হিসেবে খ্যাতি লাভ করেছেন। গ্রেপ্তারের আগের দিন তার সবশেষ ভিডিওতে তাকে সান্তা ক্লারিটার একটি রেস্টুরেন্টে কাঁকড়া ও লবস্টার খেতে দেখা গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow