স্পিকার পত্নী দিলারা হাফিজের মৃত্যুতে ধর্মমন্ত্রীর শোক
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমের পত্নী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
শনিবার (২৮ মার্চ) এক শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
দিলারা হাফিজ দেশের শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তিনি বিভিন্ন কলেজে অধ্যাপনার পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং ইডেন কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষার প্রসার ও উন্নয়নে তার ভূমিকা বিশেষভাবে স্মরণীয়।
শনিবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৮ বছর।