স্পেনের সঙ্গে আর্জেন্টিনার ৬-১ গোলে হারের স্মৃতি, এবার জয়ের সম্ভাবনা কার বেশি?
ফুটবলবিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফি জয়ের চূড়ান্ত লড়াইয়ে আগামী রোববার মাঠে নামছে ইউরোপের শীর্ষ দল স্পেন এবং দক্ষিণ আমেরিকার পরাশক্তি আর্জেন্টিনা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের জন্য নিউ ইয়র্কনিউ জার্সি স্টেডিয়াম নামে পরিচিত, অনুষ্ঠিত হতে যাওয়া এই ঐতিহাসিক ম্যাচে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে লড়বে স্পেন। অন্যদিকে লিওনেল মেসির আর্জেন্টিনা মাঠে নামবে তাদের চতুর্থ শিরোপা অক্ষুণ্ন রাখার প্রত্যয়ে। বাংলাদেশ সময় আগামী রবিবার দিবাগত রাত ১টায় (গ্রিনিচ মান সময় ১৯:০০) এই হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে। দুই পরাশক্তির মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান ঘাঁটলে দেখা যায়, সর্বশেষ ২০১৮ সালের মার্চে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তারা মুখোমুখি হয়েছিল, যেখানে স্পেন ৬-১ ব্যবধানে আর্জেন্টিনাকে বিধ্বস্ত করেছিল। তবে মেগা ফাইনালের মঞ্চে সেই হিসাব যে পুরোপুরি বদলে যাবে। ফুটবল বিশ্লেষক ও অপ্টার সুপারকম্পিউটারের পূর্বাভাস অনুযায়ী, নির্ধারিত সময়ে স্পেনের জয়ের সম্ভাবনা ৪৫.১ শতাংশ, আর আর্জেন্টিনার ক্ষেত্রে তা ২৯.৪ শতাংশ। তবে ম্যাচটি অতিরিক্ত সময়ে কিংবা টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনা রয়েছে ২৫.৪
ফুটবলবিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফি জয়ের চূড়ান্ত লড়াইয়ে আগামী রোববার মাঠে নামছে ইউরোপের শীর্ষ দল স্পেন এবং দক্ষিণ আমেরিকার পরাশক্তি আর্জেন্টিনা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের জন্য নিউ ইয়র্কনিউ জার্সি স্টেডিয়াম নামে পরিচিত, অনুষ্ঠিত হতে যাওয়া এই ঐতিহাসিক ম্যাচে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে লড়বে স্পেন।
অন্যদিকে লিওনেল মেসির আর্জেন্টিনা মাঠে নামবে তাদের চতুর্থ শিরোপা অক্ষুণ্ন রাখার প্রত্যয়ে। বাংলাদেশ সময় আগামী রবিবার দিবাগত রাত ১টায় (গ্রিনিচ মান সময় ১৯:০০) এই হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।
দুই পরাশক্তির মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান ঘাঁটলে দেখা যায়, সর্বশেষ ২০১৮ সালের মার্চে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তারা মুখোমুখি হয়েছিল, যেখানে স্পেন ৬-১ ব্যবধানে আর্জেন্টিনাকে বিধ্বস্ত করেছিল। তবে মেগা ফাইনালের মঞ্চে সেই হিসাব যে পুরোপুরি বদলে যাবে। ফুটবল বিশ্লেষক ও অপ্টার সুপারকম্পিউটারের পূর্বাভাস অনুযায়ী, নির্ধারিত সময়ে স্পেনের জয়ের সম্ভাবনা ৪৫.১ শতাংশ, আর আর্জেন্টিনার ক্ষেত্রে তা ২৯.৪ শতাংশ। তবে ম্যাচটি অতিরিক্ত সময়ে কিংবা টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনা রয়েছে ২৫.৪ শতাংশ।
এবারের ফাইনালের অন্যতম বড় আকর্ষণ হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতি। ফিফা ইতোমধ্যেই নিশ্চিত করেছে যে ট্রাম্প গ্যালারিতে উপস্থিত থেকে ফাইনাল ম্যাচ উপভোগ করবেন এবং পরবর্তীতে বিজয়ী দলের হাতে সোনালি ট্রফিটি তুলে দেবেন।
এবারের বিশ্বকাপের ফাইনালে যুক্ত হচ্ছে সম্পূর্ণ নতুন এক ইতিহাস। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো সুপার বোল ধাঁচের একটি জমকালো হাফটাইম শো আয়োজন করতে যাচ্ছে ফিফা। প্রায় ১১ মিনিটের এই বিশেষ পরিবেশনায় পারফর্ম করবেন পপ সম্রাজ্ঞী ম্যাডোনা, জাস্টিন বিবার, শাকিরা, কোরিয়ান ব্যান্ড বিটিএস, বার্না বয়, গুস্তাভো দুদামেল এবং কোল্ডপ্লে-এর সাথে পিএস২২ কোরাস। এই বিশেষ আয়োজনের কারণে সাধারণত ১৫ মিনিটের বিরতি এবার বাড়িয়ে প্রায় ৩০ মিনিট করা হতে পারে।
এছাড়া ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে একটি সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যেখানে হলিউড তারকা টম ক্রুজ, রব্বি উইলিয়ামস এবং নিকোল শেরজিঙ্গার উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। এই মহোৎসবের পর পরবর্তী ২০৩০ সালের বিশ্বকাপটি যৌথভাবে মরক্কো, স্পেন ও পর্তুগালে অনুষ্ঠিত হবে, যার শতবর্ষ উদযাপনে উদ্বোধনী ম্যাচগুলো মাঠে গড়াবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে।
What's Your Reaction?