‘স্পেন যদি সেরা ছন্দে থাকে, তাহলে হারানো খুবই কঠিন’

সৌদি আরবের বিপক্ষে বড় জয়ে গ্রুপ পর্বের সেরা হওয়ার লড়াইয়ে অনেকটাই এগিয়ে আছে স্পেন। শেষ ম্যাচ ড্র করলেই তারা গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারবে। তবে স্পেনের মত দল এসব নিয়ে ভাবে না। তারা জয় দিয়েই গ্রুপ সেরা হতে চায়। কারণ রানার্সআপ হলেই পড়তে হবে আর্জেন্টিনার সামনে। উরুগুয়ের মত শক্ত প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগে স্পেনের ৩২ বছর বয়সী ফুটবলার আয়মেরিক লাপোর্তে সংবাদমাধ্যমের মুখোমুখি হন। স্প্যানিশ সেন্টার-ব্যাক বর্তমান দলের পারফরম্যান্স নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেন এবং বলেন, ‘সৌদি আরবের বিপক্ষে ম্যাচে স্পেন যে ফুটবল খেলেছে, সেটিই দলের প্রকৃত পরিচয়ের কাছাকাছি ছিল; কেপ ভার্দের বিপক্ষে প্রথম ম্যাচের চেয়ে অনেক বেশি।’ লাপোর্তে বলেন, ‘জানি আমরা কি করতে সক্ষম! দ্বিতীয় ম্যাচটি আমাদের আসল খেলাকে প্রথম ম্যাচের চেয়ে অনেক ভালোভাবে তুলে ধরেছে। সেখানে অনেক বেশি নিজেদের মতো খেলেছি, অনেক বেশি স্পেনের মতো। আশা করি আগামী ম্যাচগুলোতেও আমরা এমনই খেলতে পারব।’ তিনি নিজের শারীরিক অবস্থা নিয়েও সকল সংশয় দূর করতে চান। ‘কেপ ভার্দে ম্যাচের শেষ দিকে আমি একটি আঘাত পেয়েছিলাম। তবে দলের সঙ্গে অনুশীলন করেছি, সব সেশন সম্পন্ন করেছি এ

‘স্পেন যদি সেরা ছন্দে থাকে, তাহলে হারানো খুবই কঠিন’

সৌদি আরবের বিপক্ষে বড় জয়ে গ্রুপ পর্বের সেরা হওয়ার লড়াইয়ে অনেকটাই এগিয়ে আছে স্পেন। শেষ ম্যাচ ড্র করলেই তারা গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারবে। তবে স্পেনের মত দল এসব নিয়ে ভাবে না। তারা জয় দিয়েই গ্রুপ সেরা হতে চায়। কারণ রানার্সআপ হলেই পড়তে হবে আর্জেন্টিনার সামনে।

উরুগুয়ের মত শক্ত প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগে স্পেনের ৩২ বছর বয়সী ফুটবলার আয়মেরিক লাপোর্তে সংবাদমাধ্যমের মুখোমুখি হন। স্প্যানিশ সেন্টার-ব্যাক বর্তমান দলের পারফরম্যান্স নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেন এবং বলেন, ‘সৌদি আরবের বিপক্ষে ম্যাচে স্পেন যে ফুটবল খেলেছে, সেটিই দলের প্রকৃত পরিচয়ের কাছাকাছি ছিল; কেপ ভার্দের বিপক্ষে প্রথম ম্যাচের চেয়ে অনেক বেশি।’

লাপোর্তে বলেন, ‘জানি আমরা কি করতে সক্ষম! দ্বিতীয় ম্যাচটি আমাদের আসল খেলাকে প্রথম ম্যাচের চেয়ে অনেক ভালোভাবে তুলে ধরেছে। সেখানে অনেক বেশি নিজেদের মতো খেলেছি, অনেক বেশি স্পেনের মতো। আশা করি আগামী ম্যাচগুলোতেও আমরা এমনই খেলতে পারব।’

তিনি নিজের শারীরিক অবস্থা নিয়েও সকল সংশয় দূর করতে চান। ‘কেপ ভার্দে ম্যাচের শেষ দিকে আমি একটি আঘাত পেয়েছিলাম। তবে দলের সঙ্গে অনুশীলন করেছি, সব সেশন সম্পন্ন করেছি এবং এখন নিজেকে ভালোই অনুভব করছি।’

গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করার লড়াইয়ে স্পেনের লক্ষ্য যে শুধুই জয়, সেটিও স্পষ্ট করে দেন এই ডিফেন্ডার। ‘আমাদের লক্ষ্য গ্রুপে প্রথম হওয়া। আমরা কখনো হারতে বা ড্র করতে মাঠে নামি না, জিততেই খেলি। আমরা নিজেদের খেলায় মনোযোগ দেব এবং প্রতিপক্ষ যেই হোক না কেন, প্রস্তুত থাকার চেষ্টা করব।’

স্পেনের বিরুদ্ধে রক্ষণাত্মক কৌশলে খেলা দলগুলো নিয়ে তিনি বলেন, ‘যেসব দল নিজেদের বক্সের কাছাকাছি অনেক খেলোয়াড় নিয়ে রক্ষণ সাজায়, তারা আমাদের কিছুটা সমস্যায় ফেলে। কিন্তু আমরা টানা ৩৩ ম্যাচ অপরাজিত, আর সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেক কিছুই আমাদের ওপর নির্ভর করে। আমরা যদি নিজেদের সেরা ফর্মে থাকি, তাহলে প্রতিপক্ষের জন্য আমাদের সহজে হারানো খুবই কঠিন।’

উরুগুয়ে সম্পর্কে লাপোর্তে বলেন, ‘উরুগুয়ে অবশ্যই সর্বোচ্চ শক্তি দিয়ে খেলবে, এটাই স্বাভাবিক। তবে আমরাও জানি আমাদের কি করতে হবে।’

তবে তিনি স্বীকার করেন যে দক্ষিণ আমেরিকার দলটিকে আরও গভীরভাবে বিশ্লেষণ করা বাকি আছে। ‘তাদের নিয়ে বিস্তারিত পর্যবেক্ষণের জন্য এখনও কয়েক দিন সময় আছে। তারা কিভাবে খেলে, সেটা আমরা দেখব। তবে আমাদের হাতে যে অস্ত্র আছে, তা নিয়ে আমাদের নিজেদের দিকেই মনোযোগ দিতে হবে। আমরা একটি দুর্দান্ত ম্যাচ খেলার সামর্থ্য রাখি।’

সংবাদ সম্মেলনে উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসার প্রসঙ্গও আসে, যিনি লাপোর্তের জন্য বিশেষ একজন ব্যক্তি। ‘আপনারাও তাকে ভালো করেই চেনেন। তিনিই আমাকে অ্যাথলেটিক বিলবাওর হয়ে অভিষেকের সুযোগ দিয়েছিলেন। পরে ইংল্যান্ডেও আবার আমাদের দেখা হয়েছিল। তার প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই।’

আরআর/আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow