স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা, ছাত্রদল ও যুবদলের ১৪ নেতা বহিষ্কার

পাবনা-৪ আসনে বিএনপির দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুর পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ায় ছাত্রদল ও যুবদলের ১৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়। বহিষ্কৃতরা হলেন, পাবনা জেলা ছাত্রদলের সদস্য মিল্টন সরদার, ঈশ্বরদী সরকারি সাঁড়ামাড়োয়ারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আসিব আলী, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাহামুদুল ইসলাম শাওন, সহ-সভাপতি ওমর শেখ শান্ত, পৌর ছাত্রদল নেতা শায়েল রায়াত মোহন, নাজমুল হাসান রিশাদ, উপজেলা ছাত্রদলের ছাত্রনেতা ইমরান হোসেন সোহাগ, মো. বিটু মোস্তাফিজ। তাদের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনি কার্যক্রমে অংশগ্রহণ করার সুনির্দিষ্ট অভিযোগের কারণে ৮ ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন। এদিকে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য ঈশ

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা, ছাত্রদল ও যুবদলের ১৪ নেতা বহিষ্কার

পাবনা-৪ আসনে বিএনপির দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুর পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ায় ছাত্রদল ও যুবদলের ১৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন, পাবনা জেলা ছাত্রদলের সদস্য মিল্টন সরদার, ঈশ্বরদী সরকারি সাঁড়ামাড়োয়ারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আসিব আলী, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাহামুদুল ইসলাম শাওন, সহ-সভাপতি ওমর শেখ শান্ত, পৌর ছাত্রদল নেতা শায়েল রায়াত মোহন, নাজমুল হাসান রিশাদ, উপজেলা ছাত্রদলের ছাত্রনেতা ইমরান হোসেন সোহাগ, মো. বিটু মোস্তাফিজ। তাদের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনি কার্যক্রমে অংশগ্রহণ করার সুনির্দিষ্ট অভিযোগের কারণে ৮ ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

এদিকে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য ঈশ্বরদীর যুবদলের ৬ নেতাকে প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

শেখ মহসীন/কেএইচকে/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow