স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

এবারের বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে নিষ্প্রভ ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে দ্বিতীয় ম্যাচেই জ্বলে উঠলেন সিআর সেভেন। উজবেকিস্তানের বিপক্ষে গোল করেই ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ছয় বিশ্বকাপে গোল করার নজির গড়েন পর্তুগালের এই মহাতারকা। শুধু তাই নয়? বিশ্বকাপে তিনি এখন পর্তুগালের সর্বকালের শীর্ষ গোলদাতাও।  উজবেকিস্তানের বিপক্ষে প্রথম গোলটি ছিল জাতীয় দলের জার্সিতে তার নবম গোল। সেই গোল করেই পর্তুগ‍ালের কিংবদন্তি ফুটবলার ইউসেবিওকে স্পর্শ করেন রোনালদো। এরপর দ্বিতীয় গোল করে স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়েও গেলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। আগের পাঁচ বিশ্বকাপে অংশ নিয়ে রোনালদোর গোলসংখ্যা ছিল মোট আটটি। আজ নবম ও দশম গোল করেন তিনি। ষষ্ঠ মিনিটে জোয়াও কানসেলোর ক্রস থেকে প্রথম শটেই জাল কাঁপিয়ে বিশ্বকাপে সর্বকালের শীর্ষ পর্তুগিজ গোলদাতার তালিকায় ইউসেবিওর পাশে নাম লেখ‍ান তিনি। এরপর ৩৯ মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় আর পর্তুগালের হয়ে তৃতীয় গোলটি করে পর্তুগালের হয়ে সর্বোচ্চ গোলের সিংহাসনে বসেন সাবেক রিয়াল মাদ্রিদের এই কিংবদন্তি ফুটবলার।

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

এবারের বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে নিষ্প্রভ ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে দ্বিতীয় ম্যাচেই জ্বলে উঠলেন সিআর সেভেন। উজবেকিস্তানের বিপক্ষে গোল করেই ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ছয় বিশ্বকাপে গোল করার নজির গড়েন পর্তুগালের এই মহাতারকা। শুধু তাই নয়? বিশ্বকাপে তিনি এখন পর্তুগালের সর্বকালের শীর্ষ গোলদাতাও। 

উজবেকিস্তানের বিপক্ষে প্রথম গোলটি ছিল জাতীয় দলের জার্সিতে তার নবম গোল। সেই গোল করেই পর্তুগ‍ালের কিংবদন্তি ফুটবলার ইউসেবিওকে স্পর্শ করেন রোনালদো। এরপর দ্বিতীয় গোল করে স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়েও গেলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

আগের পাঁচ বিশ্বকাপে অংশ নিয়ে রোনালদোর গোলসংখ্যা ছিল মোট আটটি। আজ নবম ও দশম গোল করেন তিনি। ষষ্ঠ মিনিটে জোয়াও কানসেলোর ক্রস থেকে প্রথম শটেই জাল কাঁপিয়ে বিশ্বকাপে সর্বকালের শীর্ষ পর্তুগিজ গোলদাতার তালিকায় ইউসেবিওর পাশে নাম লেখ‍ান তিনি। এরপর ৩৯ মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় আর পর্তুগালের হয়ে তৃতীয় গোলটি করে পর্তুগালের হয়ে সর্বোচ্চ গোলের সিংহাসনে বসেন সাবেক রিয়াল মাদ্রিদের এই কিংবদন্তি ফুটবলার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow