স্বপ্ন পূরণই কাল হলো কলেজশিক্ষার্থী জাবিরের

দিনাজপুরের চিরিরবন্দরে প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার (৩০ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের গাড়োডাঙ্গি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার রানীরবন্দর এলাকার বাসিন্দা ও দিনাজপুর গাওসুল আযম চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডা. খালেদ সাগরের ছেলে জাবির খালেদ এবং তেঁতুলিয়া ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামের শাহাপাড়া এলাকার মো. দুলাল হোসেনের ছেলে মো. রিয়াদ হোসেন। স্থানীয় সূত্রে জানা গেছে, জাবির ও রিয়াদ আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। শনিবার বিকেলে তারা মোটরসাইকেলে সৈয়দপুরের উদ্দেশে রওনা দেন। পথে গাড়োডাঙ্গি ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুরের ডক্টরস হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। স্বজনরা জানান, সম্প্রতি জাবিরের জন্য একটি মোটরসাইকেল কেনা হয়েছিল। ওই মোটরসাইকেলেই তিনি বন্ধু রিয

স্বপ্ন পূরণই কাল হলো কলেজশিক্ষার্থী জাবিরের

দিনাজপুরের চিরিরবন্দরে প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার (৩০ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের গাড়োডাঙ্গি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার রানীরবন্দর এলাকার বাসিন্দা ও দিনাজপুর গাওসুল আযম চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডা. খালেদ সাগরের ছেলে জাবির খালেদ এবং তেঁতুলিয়া ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামের শাহাপাড়া এলাকার মো. দুলাল হোসেনের ছেলে মো. রিয়াদ হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাবির ও রিয়াদ আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। শনিবার বিকেলে তারা মোটরসাইকেলে সৈয়দপুরের উদ্দেশে রওনা দেন। পথে গাড়োডাঙ্গি ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুরের ডক্টরস হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

স্বজনরা জানান, সম্প্রতি জাবিরের জন্য একটি মোটরসাইকেল কেনা হয়েছিল। ওই মোটরসাইকেলেই তিনি বন্ধু রিয়াদের সঙ্গে ভ্রমণে বের হয়েছিলেন।

দুই শিক্ষার্থীর মৃত্যুর খবরে তাদের পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও শোক প্রকাশ করতে দেখা গেছে অনেককে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow