‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের
জুলিয়ান আলভারেজের ভবিষ্যৎ নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। অ্যাটলেটিকো মাদ্রিদের এই আর্জেন্টাইন ফরোয়ার্ড প্রকাশ্যে জানিয়েছেন, নিজের স্বপ্ন পূরণের জন্য একটি ট্রান্সফারই হতে পারে তার জন্য সেরা সিদ্ধান্ত। এরপরই বার্সেলোনায় তার সম্ভাব্য যোগদানের গুঞ্জন আরও জোরালো হয়েছে। জনপ্রিয় ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর পোস্ট ঘিরে বিষয়টি এখন ফুটবল অঙ্গনের অন্যতম আলোচিত খবর।
সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি দাবি করেন, আলভারেজ প্রকাশ্যে অ্যাটলেটিকো ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছেন। একই সঙ্গে তিনি বার্সেলোনায় যোগ দেওয়ার আগ্রহের কথাও জানিয়েছেন বলে উল্লেখ করেছেন রোমানো।
রোমানোর পোস্টে লেখা হয়েছে, ‘The best thing for me is a transfer, I want to fulfill my dream’ অর্থাৎ, ‘আমার জন্য সবচেয়ে ভালো বিষয় হলো একটি ট্রান্সফার, আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই।’
পোস্টে আরও বলা হয়, জুলিয়ান আলভারেজের বার্সেলোনায় যোগ দেওয়ার ইচ্ছার খবর বেশ কয়েক মাস ধরেই আলোচনায় রয়েছে। কয়েক সপ্তাহ আগে বার্সেলোনার প্রায় ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাবও প্রত্যাখ্যাত হয়েছিল বলে উল্লেখ করেন রোমানো। এখন বিষয়টি নির্ভর করছে দুই ক্লাবের আলোচনার ওপর।
আলভারে

আলভারেজ বর্তমানে অ্যাটলেটিকো মাদ্রিদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আক্রমণভাগে তার গতি, গোল করার দক্ষতা এবং বহুমুখী ভূমিকার কারণে ইউরোপের বড় ক্লাবগুলোর নজরে রয়েছেন তিনি।
বার্সেলোনা দীর্ঘদিন ধরেই আক্রমণভাগ শক্তিশালী করার জন্য একজন বিশ্বমানের ফরোয়ার্ড খুঁজছে। সেই জায়গায় আলভারেজকে সম্ভাব্য পছন্দ হিসেবে দেখা হচ্ছে।
তবে আলভারেজের ভবিষ্যৎ শেষ পর্যন্ত কোন দিকে যায়, তা নির্ভর করবে অ্যাটলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার আলোচনার ওপর। আপাতত তার ‘স্বপ্ন পূরণের’ মন্তব্যই নতুন করে উসকে দিয়েছে সম্ভাব্য ট্রান্সফারের জল্পনা।