স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টা, আটক ১
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দপ্তরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে মো. আবু তৈয়ব (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। তার গ্রামের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়। মঙ্গলবার (৭ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এ তথ্য জানান। তিনি জানান, গোপন সূত্রে খবর পেয়ে রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজার জে আর অ্যান্ড ব্রাদার্স নামক একটি সিল তৈরির দোকান থেকে পুলিশ তাকে আটক করে। অভিযুক্তের বিরুদ্ধে শাহবাগ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন। টিটি/এএমএ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দপ্তরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে মো. আবু তৈয়ব (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। তার গ্রামের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়।
মঙ্গলবার (৭ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সূত্রে খবর পেয়ে রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজার জে আর অ্যান্ড ব্রাদার্স নামক একটি সিল তৈরির দোকান থেকে পুলিশ তাকে আটক করে।
অভিযুক্তের বিরুদ্ধে শাহবাগ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।
টিটি/এএমএ
What's Your Reaction?