স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডিটেনশন অ্যাডভাইজরি বোর্ড গঠন
সংবিধানের ৩৩ অনুচ্ছেদের বাধ্যবাধকতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডিটেনশন অ্যাডভাইজরি বোর্ড গঠন করা হয়েছে। এতে সদস্য হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহবুবুর রহমান খান। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-২ এর উপ-সচিব কে এম ইয়াসির আরাফাতের রোববার (২১ জুন) সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। এতে উল্লেখ করা হয়, বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এ অর্পিত ক্ষমতাবলে এই আইনের উদ্দেশ্যগুলো অর্জনের জন্য সংবিধানের অনুচ্ছেদ ৩৩ এর বাধ্যবাধকতায় এই অ্যাডভাইজরি বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডে আইনজীবী মাহবুবুর রহমান ছাড়াও সদস্য হয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখ আব্দুল আউয়াল এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মহাপরিচালক আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। আইনজীবী মাহবুবুর রহমান নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের নূরবাগের বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি লাভ করেন। তারপর লন্ডন ইউনিভার্সিটি থেকে পুনরায় এলএলবি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত আছেন। মাহবুবুর রহমান এর আগে বাংলাদেশ সুপ্রিম আইনজীবী সমিতির সহ-সম্পা
সংবিধানের ৩৩ অনুচ্ছেদের বাধ্যবাধকতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডিটেনশন অ্যাডভাইজরি বোর্ড গঠন করা হয়েছে। এতে সদস্য হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহবুবুর রহমান খান।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-২ এর উপ-সচিব কে এম ইয়াসির আরাফাতের রোববার (২১ জুন) সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
এতে উল্লেখ করা হয়, বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এ অর্পিত ক্ষমতাবলে এই আইনের উদ্দেশ্যগুলো অর্জনের জন্য সংবিধানের অনুচ্ছেদ ৩৩ এর বাধ্যবাধকতায় এই অ্যাডভাইজরি বোর্ড গঠন করা হয়েছে।
বোর্ডে আইনজীবী মাহবুবুর রহমান ছাড়াও সদস্য হয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখ আব্দুল আউয়াল এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মহাপরিচালক আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।
আইনজীবী মাহবুবুর রহমান নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের নূরবাগের বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি লাভ করেন। তারপর লন্ডন ইউনিভার্সিটি থেকে পুনরায় এলএলবি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত আছেন।
মাহবুবুর রহমান এর আগে বাংলাদেশ সুপ্রিম আইনজীবী সমিতির সহ-সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। বিএনপির পেশাজীবী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি পুলিশ সদর দপ্তর, সরকারি কর্ম কমিশন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের প্যানেল আইনজীবী ও রাজউকের অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন।
মাহবুবুর রহমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডিটেনশন অ্যাডভাইজরি বোর্ডের সদস্য নির্বাচিত হওয়ায় তাকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে কুতুবপুর ইউনিয়নবাসী।
এফএইচ/একিউএফ
What's Your Reaction?