স্বর্ণের আজকের বাজার দর
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। সবশেষ সমন্বয় অনুযায়ী আজ শনিবার (২ মে) নতুন দরেই বিক্রি হচ্ছে স্বর্ণ।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে জানায়, ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবি (পিওর) স্বর্ণের মূল্য বৃদ্ধির কারণে এ সমন্বয় করা হয়েছে, যা সেদিন সন্ধ্যা ৭টা থেকেই কার্যকর হয়।
নতুন দামে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের ভরি ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ভরি ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকায় বিক্রি হচ্ছে।
এর আগে একই দিন সকালেই স্বর্ণের দাম কমানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের ভরি নির্ধারণ করা হয় ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা। ২১ ক্যারেট ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকায় নির্ধারণ করা হয়েছিল।
চলতি বছরে এখন পর্যন্ত ৬০ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৩ বার বাড়ানো এবং ২৭ বার কমানো হয়েছে। আর ২০২৫ সালে ম
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। সবশেষ সমন্বয় অনুযায়ী আজ শনিবার (২ মে) নতুন দরেই বিক্রি হচ্ছে স্বর্ণ।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে জানায়, ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবি (পিওর) স্বর্ণের মূল্য বৃদ্ধির কারণে এ সমন্বয় করা হয়েছে, যা সেদিন সন্ধ্যা ৭টা থেকেই কার্যকর হয়।
নতুন দামে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের ভরি ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ভরি ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকায় বিক্রি হচ্ছে।
এর আগে একই দিন সকালেই স্বর্ণের দাম কমানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের ভরি নির্ধারণ করা হয় ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা। ২১ ক্যারেট ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকায় নির্ধারণ করা হয়েছিল।
চলতি বছরে এখন পর্যন্ত ৬০ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৩ বার বাড়ানো এবং ২৭ বার কমানো হয়েছে। আর ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয়ের মধ্যে ৬৪ বার বৃদ্ধি ও ২৯ বার হ্রাস করা হয়েছিল।
অন্যদিকে, রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৪৮২ টাকায়। ২১ ক্যারেটের ভরি ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩৮৩ টাকায় বেচাকেনা হচ্ছে।
চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৩৬ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৯ বার বাড়ানো এবং ১৭ বার কমানো হয়েছে। ২০২৫ সালে রুপার দাম সমন্বয় করা হয়েছিল ১৩ বার; এর মধ্যে ১০ বার বেড়েছিল এবং ৩ বার কমেছিল।