স্বাগতিক কানাডার সামনে ইতালিকে বধ করা বসনিয়া

বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হওয়ার সময়েও হয়তো বসনিয়া ও হার্জেগোভেনিয়া কল্পনা করেনি তারা ইতালির মত দলকে হারিয়ে বিশ্বকাপে জায়গা করে নিবে। এ যেন এক রূপকথার গল্প এঁকেছেন তারা। আর সেই স্বপ্নের নায়ক এডিন জেকোর হাত ধরেই বিশ্বকাপে স্বাগতিক কানাডাকে বধ করার ছক কষছে বসনিয়া। স্বাগতিক দেশ হওয়াতে কোনো বাছাইপর্ব ছাড়াই বিশ্বকাপে খেলতে হচ্ছে কানাডাকে। সেক্ষেত্রে প্রতিযোগিতামূলক ম্যাচ না খেলার ঘাটতি কিছুটা হলেও রয়েছে হেসে মার্শের দলের। তবে, প্রীতি ম্যাচগুলোতে ভালো পারফরম্যান্স এবং ২০২৪ কোপা আমেরিকাতে আর্জেন্টিনার বিপক্ষে দারুণ পারফরম্যান্সকে পুঁজি করে স্বপ্ন বুনছে কানাডা। গ্রুপ \'বি\' এর প্রথম ম্যাচে বসনিয়ার বিপক্ষে ম্যাচের আগে গেল এক বছরে মাত্র ১টি ম্যাচই হেরেছে কানাডা সেটি অস্ট্রেলিয়ার বিপক্ষে। এছাড়া বিশ্বকাপের আগে উজবেকিস্তানের বিপক্ষে জয় এবং রিপাবলিক অফ আয়ারল্যান্ডের বিপক্ষে ড্রকে সঙ্গী করে বিশ্বকাপে আসে কানাডা। বসনিয়ার বিপক্ষে নিজেদের সেরা ফুটবলার আলফন্সো ডেভিসকে না পাওয়াটা কানাডার জন্য বড় ধাক্কাই বটে। কিন্তু ইউরোপিয়ান দলটির বিপক্ষে জয় সহজ হবে না তাদের। কেননা তারা ইতালির মত দলকে হারিয়ে বিশ্বকাপে এসেছ

স্বাগতিক কানাডার সামনে ইতালিকে বধ করা বসনিয়া

বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হওয়ার সময়েও হয়তো বসনিয়া ও হার্জেগোভেনিয়া কল্পনা করেনি তারা ইতালির মত দলকে হারিয়ে বিশ্বকাপে জায়গা করে নিবে। এ যেন এক রূপকথার গল্প এঁকেছেন তারা। আর সেই স্বপ্নের নায়ক এডিন জেকোর হাত ধরেই বিশ্বকাপে স্বাগতিক কানাডাকে বধ করার ছক কষছে বসনিয়া।

স্বাগতিক দেশ হওয়াতে কোনো বাছাইপর্ব ছাড়াই বিশ্বকাপে খেলতে হচ্ছে কানাডাকে। সেক্ষেত্রে প্রতিযোগিতামূলক ম্যাচ না খেলার ঘাটতি কিছুটা হলেও রয়েছে হেসে মার্শের দলের।

তবে, প্রীতি ম্যাচগুলোতে ভালো পারফরম্যান্স এবং ২০২৪ কোপা আমেরিকাতে আর্জেন্টিনার বিপক্ষে দারুণ পারফরম্যান্সকে পুঁজি করে স্বপ্ন বুনছে কানাডা।

গ্রুপ 'বি' এর প্রথম ম্যাচে বসনিয়ার বিপক্ষে ম্যাচের আগে গেল এক বছরে মাত্র ১টি ম্যাচই হেরেছে কানাডা সেটি অস্ট্রেলিয়ার বিপক্ষে। এছাড়া বিশ্বকাপের আগে উজবেকিস্তানের বিপক্ষে জয় এবং রিপাবলিক অফ আয়ারল্যান্ডের বিপক্ষে ড্রকে সঙ্গী করে বিশ্বকাপে আসে কানাডা।

বসনিয়ার বিপক্ষে নিজেদের সেরা ফুটবলার আলফন্সো ডেভিসকে না পাওয়াটা কানাডার জন্য বড় ধাক্কাই বটে। কিন্তু ইউরোপিয়ান দলটির বিপক্ষে জয় সহজ হবে না তাদের। কেননা তারা ইতালির মত দলকে হারিয়ে বিশ্বকাপে এসেছে।

শুক্রবার বসনিয়ার বিপক্ষে কানাডার আরেক ফুটবলার জোনাথন ডেভিডের উপর নজর থাকবে সবার। দেশটির সর্বোচ্চ গোলদাতা হওয়ায় তার উপর বেশি ভরসা করতে হচ্ছে।

অন্যদিকে বসনিয়া এন্ড হার্জেগোভিনা এসেছে অভিজ্ঞতা ও তরুণদের মিশেলে গঠিক এক শক্তিশালী দল নিয়ে। যেখানে দলটির নেতৃত্বে থাকছেন সাবেক ইন্টার মিলান, ম্যান সিটি স্ট্রাইকার এডিন জেকো। ইউরোপিয়ান অঞ্চলের প্লে অফে ওয়েলস ও ইতালি দুই দলের বিপক্ষেই পেনাল্টিতে জয়লাভ করে বিশ্বকাপের টিকিট পায় তারা।

টরোন্টোর বিএমও মাঠের ৪৫ হাজার দর্শকের সামনে স্বাগতিক দেশকে হারানোটা সহজ হবে না বসনিয়ার জন্য। কানাডা দলে ডেভিস না থাকলেও রিচি লারিয়া, ইসমাইল কোনে, সাইলি লারিন, নেলসনের মত দারুণ কিছু ফুটবলার রয়েছে। এছাড়া গোলবার সামলাবেন ম্যাক্সিম ক্রিপিয়, যেখানে তার সঙ্গে প্রতিযোগিতা হবে মেসির সঙ্গে ইন্টার মিয়ামিতে খেলা ডাইন সিন্ট ক্লাইর এর।

জেকো নিজের শেষ বিশ্বকাপটা রাঙাতে চাইবেন রঙিন করে। জার্মান ক্লাব শালকেকে বুন্দেসলিগায় ফিরিয়ে আনতে সাহায্য করেছেন তিনি, এছাড়া তার সঙ্গে রয়েছে স্টুটগার্টের হয়ে ১৫ গোল করা দেমিরোভিচ।

কানাডা একাদশ (৪-৪-২)
ক্রিপিউ, জনস্টন, করনেলিউস, ডে ফোউগেরোলেস, লারিয়া, বুকানান, কোনে, এস্তাকুই, মিলার, জোনাথন ডেভিড, লারিন।

বসনিয়া ও হার্জেগোভিনা একাদশ (৪-৪-২)
ভাসিলিজ, দেদিচ, কাতিচ, মুহারেমোভিচ, কোলাসিনাক, বারাক্তারেভিচ, বেসিচ, তাহিরোভিচ, আলাজেগোভিচ, দিমিরোভিচ, জেকো।

আরআর/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow