স্বাদ বদলাতে পাতে রাখুন করলার ভরা পুর
তেতো স্বাদের জন্য অনেকেই করলা এড়িয়ে চলেন। অথচ একটু ভিন্নভাবে রান্না করলে এই সাধারণ সবজিটিই হয়ে উঠতে পারে অসাধারণ সুস্বাদু এক পদ। মশলাদার পুর ভরে তৈরি করা করলার ভরা পুর শুধু স্বাদেই নয়, পুষ্টিগুণেও ভরপুর। দুপুরের সাধারণ খাবারে আনতে পারে নতুনত্বের ছোঁয়া। তাই আজই স্বাদ বদলাতে পাতে রাখুন মজাদার করলার ভরা পুর। রইলো রেসিপি- উপকরণ করলা ৪ টি (মাঝারি) সিদ্ধ আলু ১ টি কিসমিস বাটা ১ চামচ কাঁচা মরিচ বাটা আদা বাটা আধা চামচ লবণ ও চিনি স্বাদমতো ভাজার জন্য তেল আরও পড়ুন: নারিকেল দিয়ে চিংড়ি ভাপা, রইলো রেসিপি ভাজি নয়, বানিয়ে নিন করলার ভর্তা যেভাবে তৈরি করবেন প্রথমে করলা ভালো করে ধুয়ে চেঁছে নিন। এরপর করলা মাঝ বরাবর কেটে চামচের সাহায্যে ভেতরের বীজগুলো বের করে নিন। তারপর করলার চেঁছে নেওয়া অংশ, আলু, কিশমিশবাটা, আদাবাটা, মরিটবাটা, পরিমাণ মত লবণ, চিনি মিশিয়ে কিছুক্ষণ মেখে রাখুন। এরপর পানি গরম করে তাতে অল্প লবণ দিয়ে ১০ মিনিটের মত চেঁছে রাখা করলা ভাপিয়ে নিন। ঠাণ্ডা হলে করলার ভেতর সাবধানে পুর ভরে সুতো দিয়ে বেঁধে ফেলুন। এ বার ছাঁকা তেলে করলাগুলো লাল করে ভেজে ফেলুন। ব্যস তৈরি হয়ে গেলো দারুণ স্বাদের করলার পুর। জে
তেতো স্বাদের জন্য অনেকেই করলা এড়িয়ে চলেন। অথচ একটু ভিন্নভাবে রান্না করলে এই সাধারণ সবজিটিই হয়ে উঠতে পারে অসাধারণ সুস্বাদু এক পদ। মশলাদার পুর ভরে তৈরি করা করলার ভরা পুর শুধু স্বাদেই নয়, পুষ্টিগুণেও ভরপুর। দুপুরের সাধারণ খাবারে আনতে পারে নতুনত্বের ছোঁয়া। তাই আজই স্বাদ বদলাতে পাতে রাখুন মজাদার করলার ভরা পুর। রইলো রেসিপি-
উপকরণ
- করলা ৪ টি (মাঝারি)
- সিদ্ধ আলু ১ টি
- কিসমিস বাটা ১ চামচ
- কাঁচা মরিচ বাটা
- আদা বাটা আধা চামচ
- লবণ ও চিনি স্বাদমতো
- ভাজার জন্য তেল
আরও পড়ুন:
যেভাবে তৈরি করবেন
প্রথমে করলা ভালো করে ধুয়ে চেঁছে নিন। এরপর করলা মাঝ বরাবর কেটে চামচের সাহায্যে ভেতরের বীজগুলো বের করে নিন। তারপর করলার চেঁছে নেওয়া অংশ, আলু, কিশমিশবাটা, আদাবাটা, মরিটবাটা, পরিমাণ মত লবণ, চিনি মিশিয়ে কিছুক্ষণ মেখে রাখুন।
এরপর পানি গরম করে তাতে অল্প লবণ দিয়ে ১০ মিনিটের মত চেঁছে রাখা করলা ভাপিয়ে নিন। ঠাণ্ডা হলে করলার ভেতর সাবধানে পুর ভরে সুতো দিয়ে বেঁধে ফেলুন। এ বার ছাঁকা তেলে করলাগুলো লাল করে ভেজে ফেলুন। ব্যস তৈরি হয়ে গেলো দারুণ স্বাদের করলার পুর।
জেএস/
What's Your Reaction?