স্বামীর অনৈতিক প্রস্তাবের অভিযোগ, গৃহবধূর আত্মহত্যা
বরিশাল নগরীতে স্বামীর অনৈতিক প্রস্তাবে রাজি না হয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে দুই সন্তানের জননী এক গৃহবধূর বিরুদ্ধে। নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মোসা. ময়না (৩০)। শনিবার (৪ জুলাই) সকালে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ময়না ওই এলাকার ভাড়াটিয়া মো. রুবেলের দ্বিতীয় স্ত্রী। নিহতের ছোট বোন সাথী অভিযোগ করেন, শুক্রবার সন্ধ্যায় মোবাইল ফোনে বোনের সঙ্গে তার শেষ কথা হয়েছিল। তখন ময়না জানান, তার স্বামী রুবেল তাকে দুই ব্যক্তির সঙ্গে কুয়াকাটায় যেতে চাপ দিচ্ছিলেন। তবে তিনি ওই প্রস্তাবে রাজি হননি। সাথীর দাবি, শুক্রবার রাতেই দুই ব্যক্তি তাদের বাসায় এসেছিলেন। এ ঘটনাকে কেন্দ্র করে ময়নাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। পরে শনিবার ভোরে তিনি জানতে পারেন, বোনের মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। তিনি আরও অভিযোগ করেন, স্বামীর অনৈতিক কর্মকাণ্ডে সহযোগিতা করতে অস্বীকৃতি জানানোয় চরম মানসিক নির্যাতনের শিকার হয়ে ময়না আত্মহত্যার পথ বেছে নেন। এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্
বরিশাল নগরীতে স্বামীর অনৈতিক প্রস্তাবে রাজি না হয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে দুই সন্তানের জননী এক গৃহবধূর বিরুদ্ধে। নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মোসা. ময়না (৩০)।
শনিবার (৪ জুলাই) সকালে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ময়না ওই এলাকার ভাড়াটিয়া মো. রুবেলের দ্বিতীয় স্ত্রী।
নিহতের ছোট বোন সাথী অভিযোগ করেন, শুক্রবার সন্ধ্যায় মোবাইল ফোনে বোনের সঙ্গে তার শেষ কথা হয়েছিল। তখন ময়না জানান, তার স্বামী রুবেল তাকে দুই ব্যক্তির সঙ্গে কুয়াকাটায় যেতে চাপ দিচ্ছিলেন। তবে তিনি ওই প্রস্তাবে রাজি হননি।
সাথীর দাবি, শুক্রবার রাতেই দুই ব্যক্তি তাদের বাসায় এসেছিলেন। এ ঘটনাকে কেন্দ্র করে ময়নাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। পরে শনিবার ভোরে তিনি জানতে পারেন, বোনের মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, স্বামীর অনৈতিক কর্মকাণ্ডে সহযোগিতা করতে অস্বীকৃতি জানানোয় চরম মানসিক নির্যাতনের শিকার হয়ে ময়না আত্মহত্যার পথ বেছে নেন।
এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে স্বামীর অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।
তিনি জানান, মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। আপাতত একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?