স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

বাগেরহাটের মোরেলগঞ্জে মীম আক্তার (২৪) নামে স্বামী পরিত্যক্তা প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টাসহ হত্যার অভিযোগে নূর মোহাম্মদ হাওলাদারকে (৭০) গ্রেপ্তার করেছে পুলিশ।  রোববার (২১ জুন) সকাল ৭টার দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করে রিমান্ডের আবেদনসহ বাগেরহাট আদালতে সোপর্দ করে। এর আগে শনিবার রাত ৮টার দিকে উত্তর ফুলহাতা গ্রামের ভ্যানশ্রমিক মিলন জোমাদ্দারের প্রতিবন্ধি মেয়ে মীম শারীরিক যন্ত্রনা নিয়ে নিজ বাড়িতে মারা যান। এ ঘটনায় মীমের পিতা মিলন জোমাদ্দার বাদি হয়ে থানায় ধর্ষণ চেষ্টাসহ হত্যার অভিযোগে মামলা দায়ের করেন। খবর পেয়ে বাগেরহাট জেলা পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মীমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা নূর মোহাম্মদকে আটক করে পুলিশে খবর দেয়। মধ্যরাতে পুলিশ নূর মোহাম্মদকে হেফাজতে নিয়ে মামলায় গ্রেপ্তার দেখায়। মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, প্রতিবন্ধি নারী মীমের মরদেহ ঊদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষণচেষ্টা সহ হত্যা মামলার একমাত্র আসামি নূর মোহাম্মদ হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে।

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

বাগেরহাটের মোরেলগঞ্জে মীম আক্তার (২৪) নামে স্বামী পরিত্যক্তা প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টাসহ হত্যার অভিযোগে নূর মোহাম্মদ হাওলাদারকে (৭০) গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (২১ জুন) সকাল ৭টার দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করে রিমান্ডের আবেদনসহ বাগেরহাট আদালতে সোপর্দ করে। এর আগে শনিবার রাত ৮টার দিকে উত্তর ফুলহাতা গ্রামের ভ্যানশ্রমিক মিলন জোমাদ্দারের প্রতিবন্ধি মেয়ে মীম শারীরিক যন্ত্রনা নিয়ে নিজ বাড়িতে মারা যান। এ ঘটনায় মীমের পিতা মিলন জোমাদ্দার বাদি হয়ে থানায় ধর্ষণ চেষ্টাসহ হত্যার অভিযোগে মামলা দায়ের করেন। খবর পেয়ে বাগেরহাট জেলা পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মীমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা নূর মোহাম্মদকে আটক করে পুলিশে খবর দেয়। মধ্যরাতে পুলিশ নূর মোহাম্মদকে হেফাজতে নিয়ে মামলায় গ্রেপ্তার দেখায়।

মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, প্রতিবন্ধি নারী মীমের মরদেহ ঊদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষণচেষ্টা সহ হত্যা মামলার একমাত্র আসামি নূর মোহাম্মদ হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow