স্বামী-সন্তান নিয়ে বাবার জন্য ভোট চাইলেন মেয়ে 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিএনপির নির্বাচনী প্রচারণায় সরাসরি মাঠে নেমেছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে দলের মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমানের মেয়ে মেহভীন রহমান মুনিয়া। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আখাউড়া পৌর এলাকার আজমপুর, খড়মপুর ও সড়ক বাজারে গণসংযোগ করেন মুনিয়া। এ সময় তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন। গণসংযোগে মুনিয়ার সঙ্গে ছিলেন তার স্বামী আশফাক জামিল রহমান এবং ছেলে তারিফ রহমান। এমনকি মুশফিকুর রহমানের এক নাতিকেও প্রচারণায় অংশ নিতে দেখা যায়, যা এলাকাজুড়ে ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। দলীয় সূত্রে জানা গেছে, সকালে আজমপুর এলাকা থেকে গণসংযোগ শুরু হয়। বাজারে বাজারে ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলেন মুনিয়া। পরে খড়মপুর গ্রামে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন তিনি। বিকেলে সড়ক বাজারের দোকানে দোকানে গিয়ে লিফলেট বিতরণ করে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে স্লোগান দেন। মুশফিকুর রহমানের মেয়েকে সরাসরি ভোটের মাঠে দেখে ভোটারদের মধ্যে

স্বামী-সন্তান নিয়ে বাবার জন্য ভোট চাইলেন মেয়ে 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিএনপির নির্বাচনী প্রচারণায় সরাসরি মাঠে নেমেছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে দলের মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমানের মেয়ে মেহভীন রহমান মুনিয়া।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আখাউড়া পৌর এলাকার আজমপুর, খড়মপুর ও সড়ক বাজারে গণসংযোগ করেন মুনিয়া। এ সময় তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।

গণসংযোগে মুনিয়ার সঙ্গে ছিলেন তার স্বামী আশফাক জামিল রহমান এবং ছেলে তারিফ রহমান। এমনকি মুশফিকুর রহমানের এক নাতিকেও প্রচারণায় অংশ নিতে দেখা যায়, যা এলাকাজুড়ে ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

দলীয় সূত্রে জানা গেছে, সকালে আজমপুর এলাকা থেকে গণসংযোগ শুরু হয়। বাজারে বাজারে ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলেন মুনিয়া। পরে খড়মপুর গ্রামে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন তিনি। বিকেলে সড়ক বাজারের দোকানে দোকানে গিয়ে লিফলেট বিতরণ করে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে স্লোগান দেন।

মুশফিকুর রহমানের মেয়েকে সরাসরি ভোটের মাঠে দেখে ভোটারদের মধ্যেও উৎসাহ লক্ষ করা যায়। বিশেষ করে তরুণ ও তরুণীরা মুনিয়ার সঙ্গে ছবি তুলতে ভিড় করেন। এতে দলের নেতাকর্মীরাও উজ্জীবিত হয়ে ওঠেন।

দিনভর গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন, সহসভাপতি বাহার মিয়া, আবুল ফারুক বকুল, শেখ আইয়ুবুর রহমান, কাজী শরীফ খাদেম, ইয়ার হোসেন শামীম, সোহাগ খান, মহিলা দলের সাবেক সভাপতি জান্নাত পারভিন স্মৃতি, যুবদল নেতা নাহিদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বহু নেতাকর্মী।

গণসংযোগ শেষে মেহভীন রহমান মুনিয়া বলেন, আজ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছি। মানুষের কাছ থেকে যে ভালোবাসা ও সাড়া পাচ্ছি, তাতে আমি অভিভূত। সবাই আমার বাবাকে চেনে। মানুষ বিশ্বাস করে, তিনি আবার এমপি হলে এলাকার উন্নয়ন হবে।

তিনি তার বাবার জন্য সবার কাছে দোয়া কামনা করেন এবং গণসংযোগে অংশ নেওয়া নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow