স্বাস্থ্য খাতকে দুর্নীতিমুক্ত করতে যুদ্ধ ঘোষণা করব : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো.  সাখাওয়াত হোসেন বলেছেন, স্বাস্থ্য খাতকে দুর্নীতিমুক্ত করতে হবে, প্রয়োজনে দুর্নীতির বিরুদ্ধে আবার যুদ্ধ ঘোষণা করব। আমরা যদি দুর্নীতির বিরুদ্ধে রুখে না দাড়াই তবে, আমরা কার ওপর আগামী প্রজন্মকে রেখে যাব। রোববার (২৯ মার্চ) পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ১৭তম এশিয়া ফার্মা এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  মন্ত্রী বলেন, গেল ৮ বছর হামের টিকা দেয়নি বিগত সরকারগুলো। এ সংকট সমাধানে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়ে নতুন করে টিকা কেনা হচ্ছে। বেসরকারিভাবে পাঁচটি ভেন্টিলেটরের ব্যবস্থা করা হয়েছে। এর চারটিই রাজশাহীতে পাঠানো হবে। একইসঙ্গে হামে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শিশু হাসপাতাল, ঢাকা মেডিকেল, ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে আইসিইউ প্রস্তুত করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও এমপি ডা. এম এ মুহিত, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর

স্বাস্থ্য খাতকে দুর্নীতিমুক্ত করতে যুদ্ধ ঘোষণা করব : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো.  সাখাওয়াত হোসেন বলেছেন, স্বাস্থ্য খাতকে দুর্নীতিমুক্ত করতে হবে, প্রয়োজনে দুর্নীতির বিরুদ্ধে আবার যুদ্ধ ঘোষণা করব। আমরা যদি দুর্নীতির বিরুদ্ধে রুখে না দাড়াই তবে, আমরা কার ওপর আগামী প্রজন্মকে রেখে যাব।

রোববার (২৯ মার্চ) পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ১৭তম এশিয়া ফার্মা এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

মন্ত্রী বলেন, গেল ৮ বছর হামের টিকা দেয়নি বিগত সরকারগুলো। এ সংকট সমাধানে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়ে নতুন করে টিকা কেনা হচ্ছে। বেসরকারিভাবে পাঁচটি ভেন্টিলেটরের ব্যবস্থা করা হয়েছে। এর চারটিই রাজশাহীতে পাঠানো হবে। একইসঙ্গে হামে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শিশু হাসপাতাল, ঢাকা মেডিকেল, ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে আইসিইউ প্রস্তুত করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও এমপি ডা. এম এ মুহিত, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. শামিম হায়দারসহ আরও অনেকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow