স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি একাধিক মামলার পলাতক আসামি ফরিদুল আলমকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। গ্রেপ্তারের পর উত্তেজিত জনতা র‍্যাবের ২টি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। এ সময় র‌্যাবের অন্তত ৭ জন সদস্য আহত হয়েছেন। গ্রেপ্তারকৃত ব্যক্তি টেকনাফ সদর নাজির পাড়া এলাকার বাসিন্দার ছিদ্দিক আহম্মদের ছেলে ফরিদুল আলম (৩৮)। বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া মাঠে একটি ইফতার মাহফিল থেকে তাকে গ্রেপ্তার করার সময় এ ঘটনা ঘটে। কক্সবাজারের র‌্যাব-১৫ ব্যাটালিয়ান সূত্রে জানা গেছে, টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়া এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার পলাতক আসামি ফরিদুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় উত্তেজিত জনতা র‌্যাবের দুটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন। র‌্যাব-১৫ টেকনাফ সিপিসি-১ এর স্কোয়াড কমান্ডার সোহেল রানা জানান, নাজিরপাড়ায় মাদক কারবারিদের বিরুদ্ধে র‍্যাবের একটি সুনির্দিষ্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক কারবারি ও তাদের সহযোগীরা র‌্যাব

স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি একাধিক মামলার পলাতক আসামি ফরিদুল আলমকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। গ্রেপ্তারের পর উত্তেজিত জনতা র‍্যাবের ২টি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। এ সময় র‌্যাবের অন্তত ৭ জন সদস্য আহত হয়েছেন।

গ্রেপ্তারকৃত ব্যক্তি টেকনাফ সদর নাজির পাড়া এলাকার বাসিন্দার ছিদ্দিক আহম্মদের ছেলে ফরিদুল আলম (৩৮)।

বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া মাঠে একটি ইফতার মাহফিল থেকে তাকে গ্রেপ্তার করার সময় এ ঘটনা ঘটে।

কক্সবাজারের র‌্যাব-১৫ ব্যাটালিয়ান সূত্রে জানা গেছে, টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়া এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার পলাতক আসামি ফরিদুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় উত্তেজিত জনতা র‌্যাবের দুটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন।

র‌্যাব-১৫ টেকনাফ সিপিসি-১ এর স্কোয়াড কমান্ডার সোহেল রানা জানান, নাজিরপাড়ায় মাদক কারবারিদের বিরুদ্ধে র‍্যাবের একটি সুনির্দিষ্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক কারবারি ও তাদের সহযোগীরা র‌্যাব সদস্যদের ওপর হামলা চালায় এবং র‍্যাবের দুইটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে তিনি নিজেসহ ৭ জন সদস্য আহত হন। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিস্তারিত আসছে...

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow