সৎমাকে হত্যা মামলায় সন্ত্রাসী রাসেল ফকির গ্রেপ্তার

জামালপুরের ইসলামপুরে নিজ বসতবাড়ি থেকে কুখ্যাত সন্ত্রাসী রাসেল ফকিরকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে পৌর এলাকার উত্তর দরিয়াবাদ গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রাসেল দরিয়াবাদ এলাকার পতু শাহের ছেলে। তার বিরুদ্ধে সৎমাকে হত্যাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক গুরুতর মামলা রয়েছে। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম গাজী জানান, রাসেল দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে বিভিন্ন ছদ্মনাম ও পরিচয় ব্যবহার করে আসছিলেন। তিনি নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরসহ বিভিন্ন জেলায় ভুয়া পল্লী চিকিৎসক (দন্ত) হিসেবে কাজ করতেন। এছাড়া গ্রেপ্তার এড়াতে তিনি ‘সাধু’ বেশ ধারণ করে দেশের বিভিন্ন মাজারে ঘুরে বেড়াতেন এবং সুযোগ বুঝে ভারতে গিয়েও আত্মগোপন করতেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ইমরুল ইসলাম জানান, রাসেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় দুটি হত্যা মামলা ও একটি অস্ত্র মামলাসহ মোট ৭টি মামলা রয়েছে। এছাড়া ইসলামপুর থানায় তার বিরুদ্ধে মাদক ও ছিনতাই মামলার গ্রেপ্তারি পরোয়ানা এবং চাঁদাবাজি মামলার সাজা পরোয়ানা ছিল। তিনি তার স

সৎমাকে হত্যা মামলায় সন্ত্রাসী রাসেল ফকির গ্রেপ্তার
জামালপুরের ইসলামপুরে নিজ বসতবাড়ি থেকে কুখ্যাত সন্ত্রাসী রাসেল ফকিরকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে পৌর এলাকার উত্তর দরিয়াবাদ গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রাসেল দরিয়াবাদ এলাকার পতু শাহের ছেলে। তার বিরুদ্ধে সৎমাকে হত্যাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক গুরুতর মামলা রয়েছে। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম গাজী জানান, রাসেল দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে বিভিন্ন ছদ্মনাম ও পরিচয় ব্যবহার করে আসছিলেন। তিনি নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরসহ বিভিন্ন জেলায় ভুয়া পল্লী চিকিৎসক (দন্ত) হিসেবে কাজ করতেন। এছাড়া গ্রেপ্তার এড়াতে তিনি ‘সাধু’ বেশ ধারণ করে দেশের বিভিন্ন মাজারে ঘুরে বেড়াতেন এবং সুযোগ বুঝে ভারতে গিয়েও আত্মগোপন করতেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ইমরুল ইসলাম জানান, রাসেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় দুটি হত্যা মামলা ও একটি অস্ত্র মামলাসহ মোট ৭টি মামলা রয়েছে। এছাড়া ইসলামপুর থানায় তার বিরুদ্ধে মাদক ও ছিনতাই মামলার গ্রেপ্তারি পরোয়ানা এবং চাঁদাবাজি মামলার সাজা পরোয়ানা ছিল। তিনি তার সৎমাকে হত্যা মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামি। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উত্তর দরিয়াবাদ গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তাকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাসেলকে শনিবার সংশ্লিষ্ট মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow